বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলন
বিজ্ঞাপন

কক্সবাজারে এসে জন্মদাতা মা-বাবাকে খুঁজছেন ডাচ নাগরিক সেলিনা

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পিএম
কক্সবাজারে এসে জন্মদাতা মা-বাবাকে খুঁজছেন ডাচ নাগরিক সেলিনা

বয়স যখন দেড় বছর, তখন দত্তক পরিবারের সঙ্গে বাংলাদেশ ছেড়ে নেদারল্যান্ডসে পাড়ি জমিয়েছিলেন সেলিনা গোমেজ। এরপর কেটে গেছে ৪৬ বছর। জন্মভূমির স্মৃতি বলতে তেমন কিছুই মনে নেই তার। তবে পুরোনো কিছু নথিতে পাওয়া নাম ও জন্মস্থানের সূত্র ধরে এবার বাংলাদেশে এসেছেন তিনি। কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারার মালুমঘাটে জন্ম নেওয়া সেলিনা এখন খুঁজছেন তার জন্মদাতা মা-বাবা ও স্বজনদের।

৪৬ বছর বয়সি সেলিনা বর্তমানে নেদারল্যান্ডসের নাগরিক। জন্মদাতা পরিবারের সন্ধানে কক্সবাজারের বিভিন্ন এলাকায় ঘুরছেন তিনি। সম্ভাব্য এলাকায় বিতরণ করছেন লিফলেট। তার আশা, দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে একদিন খুঁজে পাবেন নিজের পরিবারকে।

সেলিনার ভ্রমণ-সহকারী রাসেল আলম জানান, প্রায় সাত-আট বছর আগে প্রথমবার বাংলাদেশে আসেন সেলিনা। এরপর আরও কয়েকবার এসেছেন। সর্বশেষ গত ২৮ অক্টোবর বাংলাদেশে আসেন তিনি। পরে এক ঘনিষ্ঠজনের মাধ্যমে রাসেলের সঙ্গে তার পরিচয় হয়। এরপর থেকে সেলিনার জন্মদাতা পরিবারের সন্ধানে সহযোগিতা করছেন তিনি।

দেয়ালে টাঙানো পোষ্টার। ছবি : এশিয়া পোস্ট
দেয়ালে টাঙানো পোষ্টার। ছবি : এশিয়া পোস্ট

সেলিনার কাছে থাকা পাসপোর্টসহ ভ্রমণসংক্রান্ত বিভিন্ন কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায়, তার সংগ্রহে রয়েছে শৈশবের একটি সাদাকালো ছবি এবং নেদারল্যান্ডসে যাওয়ার সময়কার পাসপোর্টের ফটোকপি। ওই পাসপোর্টে তার জন্মতারিখ উল্লেখ রয়েছে ১৯৮১ সালের ৭ জুলাই। জাতীয়তা লেখা রয়েছে বাংলাদেশি। পরিবারের সন্ধান পেতে এসব নথিই এখন তার প্রধান অবলম্বন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...