যে নেত্রী নেতাকর্মীদের রেখে পালিয়ে গেছে সে আর আসবে না: ইয়াসের খান

দূর থেকে হুংকার দিলেও বাংলাদেশে ফেরার সাহস শেখ হাসিনার নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আজ শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি বলেন, ‘ডিসেম্বর নয়, সাহস থাকলে এখনি আসেন। যে নেত্রী নেতাকর্মীদের রেখে পালিয়ে গেছে সে আর আসবে না।’
চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে নান্দাইল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ আলোচনা সভায় তথ্য প্রতিমন্ত্রী আরও বলেন, ‘দেশে দুর্নীতি, লুটপাট করে পালিয়েছেন, এখন ফেসবুকে হুংকার দেন --এইসব বাংলাদেশের মানুষ আর ভয় পায়না। আসব আসব বলে আসবেন না তা কিন্তু হবে না, আপনাদেরকে আসতেই হবে। আমরা কিন্তু আপনাকে নিয়ে আসব। পাইলাইছেন হাইট্যা হাইট্যা আসবেন হ্যান্ডকাপ পইরা।’
সারাদেশ থেকে আরও পড়ুন

