বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলন
বিজ্ঞাপন

এক যুগেও চালু হয়নি বাহুবল ট্রমা সেন্টার, চিঠি চালাচালিতেই সীমাবদ্ধ প্রশাসন

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ এএম
এক যুগেও চালু হয়নি বাহুবল ট্রমা সেন্টার, চিঠি চালাচালিতেই সীমাবদ্ধ প্রশাসন

বাহুবলের স্থানীয় বাসিন্দা টিপু সুলতান বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এতে অনেকে গুরুতর আহত হন, আবার কেউ কেউ মারা যান। দুর্ঘটনার পর গুরুতর আহত ব্যক্তিদের দ্রুত সিলেট কিংবা ঢাকায় পাঠাতে হয়। কাছাকাছি তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা না থাকায় অনেক রোগীর অবস্থা আরও সংকটাপন্ন হয়ে পড়ে।

তিনি বলেন, ট্রমা সেন্টারটি চালু থাকলে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব হতো। এতে অনেকের জীবন বাঁচানো যেত। এত টাকা ব্যয় করে ভবন নির্মাণের পর সেটি বছরের পর বছর বন্ধ করে রাখা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

স্থানীয় বাসিন্দা ইকবাল মিয়া বলেন, বছরের পর বছর জনস্বার্থে নির্মিত একটি প্রতিষ্ঠান বন্ধ পড়ে থাকলেও সংশ্লিষ্ট প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের তেমন কোনো তৎপরতা দেখা যায়নি। জনবল চেয়ে একের পর এক চিঠি দেওয়া হলেও বাস্তবে সেন্টারটি চালুর কার্যকর উদ্যোগ নেই। এ অবস্থায় প্রশাসনের নীরবতা ও দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন রয়েছে।

এদিকে সম্প্রতি দেশের ট্রমা সেন্টারগুলোর নাম পরিবর্তন করে ‘অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি সেন্টার’ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে বাহুবলের ১০ শয্যার সেন্টারটি ২০ শয্যায় উন্নীত করা হয়েছে।

বাহুবল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহেল মারুফ ফারুকী বলেন, সরকারি নির্দেশে জেলার বিভিন্ন হাসপাতাল থেকে জনবল এনে ২০২৫ সালের ঈদুল আজহায় ১৫ দিনের জন্য সেন্টারটি চালু করা হয়েছিল। এরপর স্থায়ী জনবল না পাওয়ায় এটি আর চালু করা সম্ভব হয়নি। জনবল চেয়ে জেলা সিভিল সার্জন কার্যালয়সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দেওয়া হয়েছে।

হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস এশিয়া পোস্টকে জানান, গত ৯ সেপ্টেম্বর সরকারি পত্রের মাধ্যমে দেশের ট্রমা সেন্টারগুলোর নাম পরিবর্তন করে ‘অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি সেন্টার’ করা হয়েছে। বাহুবলের কেন্দ্রটি ১০ থেকে ২০ শয্যায় উন্নীত করা হয়েছে। চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় কর্মচারীসহ ২৭ জন জনবলের একটি তালিকা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গেও কথা হয়েছে। জনবল পদায়ন করা হলে দ্রুত সেন্টারটি চালু করা হবে।

দীর্ঘ ১২ বছরেও সেন্টারটি চালু করা সম্ভব হয়নি কেন এমন প্রশ্নের জবাবে সিভিল সার্জন বলেন, নানা জটিলতার কারণে এত দিন এটি চালু করা সম্ভব হয়নি। তবে সম্প্রতি সেন্টারটি চালুর বিষয়ে তারা চেষ্টা করছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...