বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলন
বিজ্ঞাপন

ময়মনসিংহে শহীদ সাগর চত্বরে আগুন, জড়িতদের গ্রেপ্তারে অনশন

নিজস্ব প্রতিবেদক০৯ নভেম্বর ২০২৬, ১১:০৩ এএম
ময়মনসিংহে শহীদ সাগর চত্বরে আগুন, জড়িতদের গ্রেপ্তারে অনশন

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ রেদোয়ান হোসেন সাগরের স্মরণে নির্মিত সাগর চত্বরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) দিবাগত রাতে শহরের পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ডসংলগ্ন মোড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মধ্যরাতে সাগর চত্বরে আগুন জ্বলতে দেখা যায়। পরে পুলিশ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে আসে। এ সময় মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায়সহ নেতাকর্মীরা ঘটনাস্থলে আসেন। তাকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করতে দেখা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতাকর্মীরাও।

এদিকে সাগর চত্বরে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিবাদ ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সোমবার (৯ নভেম্বর) সকাল ৯টা থেকে অনশনে বসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আনোয়ার হোসেন মঞ্জু, আলী হোসেনসহ নেতাকর্মীরা। তাদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসররা এ ঘটনা ঘটিয়েছে।

এ সময় তারা ‘সাগর চত্বরে আগুন কেন? প্রশাসন জবাব চাই’, ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’, ‘চব্বিশের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’ এবং ‘একশান একশান ডাইরেক্ট একশান’সহ বিভিন্ন স্লোগান দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আনোয়ার হোসেন মঞ্জু বলেন, আওয়ামী লীগের দোসররা পরিকল্পিতভাবে শহীদ সাগর চত্বরে আগুন দিয়েছে। জুলাইয়ের প্রশ্নে কোনো আপস হবে না। দ্রুত তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

শহীদ রেদোয়ান হোসেন সাগর ময়মনসিংহ নগরের চৌরঙ্গী মোড় এলাকার আসাদুজ্জামান মিয়ার ছেলে। তিনি জেলার ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই নগরীর সি কে ঘোষ রোডের ছায়াবাণী সিনেমা হলের সামনে আওয়ামী লীগ ও বৈষম্যবিরোধী ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আওয়ামী লীগ ও পুলিশ গুলি ছোড়ে। এতে রেদোয়ান হাসান সাগর গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

পরে ওই বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা দেশত্যাগের পর শহরের পুরাতন ত্রিশাল বাসস্ট্যান্ডসংলগ্ন মোড়ে সাগর চত্বর গড়ে তোলা হয়। প্রতি বছর এখানে শহীদ সাগরকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেন প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...