বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮
বিজ্ঞাপন

মুক্তেশ্বরী নদীতে বস্তাবন্দী লাশ: হত্যার পর ভারতে পালানোর চেষ্টা, মূল আসামিসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক০৯ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পিএম
মুক্তেশ্বরী নদীতে বস্তাবন্দী লাশ: হত্যার পর ভারতে পালানোর চেষ্টা, মূল আসামিসহ গ্রেপ্তার ২

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—যশোরের মনিরামপুরের মহিষদিয়া মধ্যপাড়ার মিঠুন ধর (৩২) ও সাতক্ষীরার কলারোয়ার দক্ষিণ ভাদিয়ালীর হান্নান গাজী (৬৪)। মিঠুন স্থানীয় পল্লিচিকিৎসক।

সোমবার (৯ নভেম্বর) সিআইডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সিআইডি জানায়, গত ৭ নভেম্বর মনিরামপুরের মহিষদিয়া হেলারঘাট ব্রিজের পাশে মুক্তেশ্বরী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে যশোর সিআইডির কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে গিয়ে ছায়া তদন্ত শুরু করে। পরে নিহতের স্বজন ও স্থানীয়দের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত হয়। নিহত রঞ্জন মণ্ডল যশোরের কেশবপুর উপজেলার কালিচরণপুর এলাকার বাসিন্দা।

প্রাথমিক তদন্তে জানা যায়, গত ৬ নভেম্বর দুপুর ১২টার পর রঞ্জন মণ্ডল কাটাখালী বাজারে স্থানীয় পল্লিচিকিৎসক মিঠুন ধরের চেম্বারে যান। ওই দিন বিকেল ৪টার দিকে তাঁকে সর্বশেষ কাঁচারিবাড়ি বাজারে দেখা যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...