বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮
বিজ্ঞাপন

ব্যয় সংকোচনের নতুন উদ্যোগ: আপ্যায়ন-অনুষ্ঠানের ব্যয়ে লাগাম

নিজস্ব প্রতিবেদক১১ নভেম্বর ২০২৬, ০৭:০০ এএম
ব্যয় সংকোচনের নতুন উদ্যোগ: আপ্যায়ন-অনুষ্ঠানের ব্যয়ে লাগাম

ব্যয়ের এই চিত্রের সঙ্গে রাজস্ব আয়ের হিসাব মেলালে সরকারের আর্থিক চাপের বিষয়টি আরও স্পষ্ট হয়। চলতি ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের আকার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। এর মধ্যে পরিচালন ও অন্যান্য ব্যয়ের জন্য বরাদ্দ রয়েছে ৬ লাখ ২১ হাজার ৯২৫ কোটি টাকা। উন্নয়ন ব্যয় ৩ লাখ ১৬ হাজার ৭৫ কোটি টাকা। বিপরীতে সরকারের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। অর্থাৎ মোট বাজেট ব্যয়ের প্রায় এক-চতুর্থাংশই ঋণ করে মেটাতে হবে সরকারকে। এর ওপর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ না হলে ঘাটতি আরও বাড়ার ঝুঁকি রয়েছে। ফলে শুধু নতুন আয় বাড়ানো নয়, বিদ্যমান অর্থের ব্যবহারেও দক্ষতা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।

তবে অর্থনীতিবিদদের মতে, আপ্যায়ন ও অনুষ্ঠান আয়োজনের ব্যয় কমানোর উদ্যোগ সময়োপযোগী। তবে শুধু এ ধরনের ছোট ছোট খাতে ব্যয় কমিয়ে সরকারের আর্থিক চাপ মোকাবিলা করা সম্ভব নয়। সরকারি কেনাকাটা, প্রকল্প ব্যয়, গাড়ি ও জ্বালানি ব্যবহার, বিদেশ সফর এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালন ব্যয়েও কার্যকর নিয়ন্ত্রণ আনতে হবে।

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আপ্যায়ন-অনুষ্ঠান আয়োজনে ব্যয় কমানোর নতুন উদ্যোগ সরকারের সদিচ্ছার প্রতিফলন। পাশাপাশি বিভিন্ন খাত ও প্রকল্পে অপ্রয়োজনীয় ভবন, বাহন ও ভ্রমণ ব্যয় কমানোর আগের সব নির্দেশনা কতটা কার্যকর সীমার মধ্যে রাখা গেছে, সেটিও পর্যালোচনা জরুরি।’

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...