পেনশনের টাকায় জমি কিনে দেড় বছড়েও মিলছে না দলিল, শিক্ষক দম্পতির সংবাদ সম্মেলন

কুমিল্লার দেবীদ্বারে পেনশনের টাকায় ৩৫ শতাংশ জমি কিনতে ৮২ লাখ ৫০ হাজার টাকা পরিশোধের পরও দেড় বছরের বেশি সময় ধরে দলিল না পাওয়ার অভিযোগ করেছেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা সেলিনা আক্তার। আজ বুধবার দেবীদ্বার পৌর এলাকার ভূষনা গ্রামে সংবাদ সম্মেলন করে জমিটি তাঁদের নামে রেজিস্ট্রির ব্যবস্থা করতে প্রশাসনের সহায়তা কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সেলিনা আক্তার বলেন, ‘জীবনের ৩১টি বছর আমি জাতিকে সুশিক্ষিত করার চেষ্টায় কাটিয়েছি। সেই প্রচেষ্টার প্রতিদান কি এভাবেই প্রাপ্য? জীবনের শেষ সম্বল পেনশনের টাকায় জমি কেনার জন্য ৮২ লাখ ৫০ হাজার টাকা দিয়েছি, কিন্তু সেই জমির দলিলের জন্য একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকাকে কেন আজ মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হবে? আমি রাষ্ট্রের কাছে ন্যায়বিচার চাই।’
সারাদেশ থেকে আরও পড়ুন

