বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলন
বিজ্ঞাপন

ছাত্রলীগের মিছিলের পর সাবেক এমপিসহ আ. লীগ নেতাদের বাড়ি ‘ভাঙচুর’, তাঁদের বিরুদ্ধেই মামলা

নিজস্ব প্রতিবেদক১২ নভেম্বর ২০২৬, ০১:৪২ পিএম
ছাত্রলীগের মিছিলের পর সাবেক এমপিসহ আ. লীগ নেতাদের বাড়ি ‘ভাঙচুর’, তাঁদের বিরুদ্ধেই মামলা

মামলায় সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র লতিবুর রহমান রতন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ ইকবাল, যুবলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম মামুন এবং ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদ আল নূর সমাপ্তসহ ৪৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৯ নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে মোহনগঞ্জ উপজেলার কাজিয়াটি এলাকার মডেল মসজিদের দক্ষিণ পাশে পাকা সড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগের নেতা–কর্মীরা নাশকতার উদ্দেশ্যে সমবেত হন। পরদিন ১০ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত ধর্মঘট ও অবরোধ সফল করতে তাঁরা মশাল মিছিল বের করে সড়ক অবরোধ করেন। এ সময় সরকারের বিভিন্ন ব্যক্তিকে নিয়ে আপত্তিকর স্লোগান ও গালিগালাজ এবং যানবাহনের ক্ষতিসাধনের চেষ্টা করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...