রাজশাহীতে বিচারকের স্ত্রীকে ছুরিকাঘাত, ছেলেকে হত্যা: আসামির মৃত্যুদণ্ড

হুমকি পেয়ে ৬ নভেম্বর সিলেটের জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন তিনি। সেখানে তিনি উল্লেখ করেন, লিমন মিয়া আর্থিক সাহায্য না পেয়ে তাকে ও তার পরিবারকে হত্যার হুমকি দেন। পুলিশ তখন তাকে সন্দেহভাজন হিসেবে আটক দেখিয়ে আদালতে পাঠায়। পরে জামিন পেয়ে রাজশাহী এসেই তিনি খুনের ঘটনা ঘটান।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম জানান, এই মামলার অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা ৩২ জনকে সাক্ষী করেছিলেন। বিচার শুরু হলে আদালতে বিচারক আব্দুর রহমান, তাঁর স্ত্রী তাসমিন নাহারসহ ২৯ জন সাক্ষী দেন। এরপর গত ৯, ১৪ ও ১৫ অক্টোবর আদালতে যুক্তিতর্ক চলে। এরপর আদালত এ মামলার রায় ঘোষণা করলেন। তিনি আরও জানান, আসামি লিমন মিয়া সুস্থ কি না সেটি জানতে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল। তাতে দেখা গেছে, তিনি সম্পূর্ণ সুস্থ। পরিকল্পিতভাবে তিনি তাওসিফকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেন এবং তার মাকে আহত করেন। এ রায়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।

