বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলন
বিজ্ঞাপন

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

নিজস্ব প্রতিবেদক১৩ নভেম্বর ২০২৬, ০৯:১২ এএম
ছুটির দিনেও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

আজ শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় রাজধানীতে যানবাহন কম চলছে। বেশির ভাগ অফিস-কারখানাও বন্ধ। তারপরও আজ ঢাকার বায়ুদূষণ অনেক বেশি।

আজ সকাল ৯টার পর বিশ্বের ১২৬টি নগরীর মধ্যে ঢাকার অবস্থান ছিল চতুর্থ। বায়ুর মান ছিল ১৬০।

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ শীর্ষস্থানে রয়েছে ভারতের দিল্লি, তৃতীয় নম্বরে রয়েছে ফিলিপাইনের ম্যানিলা।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টা ৫ মিনিটে সুইজারল্যান্ডের বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচকে ঢাকার স্কোর রেকর্ড করা হয়েছে ১৬০। বাতাসের এই মানকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।

আইকিউএয়ারের তালিকায় বিশ্বের সবচেয়ে দূষিত বাতাস ছিল ভারতের দিল্লি, যার স্কোর ৩৩৪। এ ছাড়া ১৭১ স্কোর নিয়ে ফিলিপাইনের ম্যানিলা দ্বিতীয় এবং ১৬৯ স্কোর নিয়ে ভারতের কলকাতা রয়েছে তৃতীয় নম্বরে।

আইকিউএয়ার স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকার বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়। এ ছাড়া ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...