বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
পদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮
বিজ্ঞাপন

ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-সন্তানসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক১৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ এএম
ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-সন্তানসহ নিহত ৩

পুলিশ ও স্থানীয়রা জানান, যাত্রী বোঝাই থ্রি হুইলারটি বোদা উপজেলার সাকোয়া বাজার এলাকা থেকে বোদা উপজেলা শহরের দিকে আসছিল। এসময় কৈকিল্লা দীঘি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক থ্রি হুইলারটিকে ধাক্কা দেয়। এ সময় থ্রিলারটি দুমড়ে মুচড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সড়ক দুর্ঘটনায় মাথা, নাক ও মুখে আঘাত পেয়ে গুরুতর আহত হন সবাই। পরে ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মাহমুদা ও তার মেয়ে আল আকসাকে পরে ঠাকুরগাঁও হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এছাড়া প্রমিলা রাণী ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অপর আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল বলেন, শুক্রবার বিকেলে কৈকিল্লা দিঘী এলাকায় ট্রাকের চাপায় থ্রি হুইলারের তিনযাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘটনার পর ঘাতক ট্রাক পালিয়ে যাওয়ায় সনাক্ত করা সম্ভব হয়নি। তবে আমরা এ বিষয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি। নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে হস্তান্তর করা হবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...