বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলন
বিজ্ঞাপন

আট মাস পর নিখোঁজ বাবাকে ফিরে পেলেন ছেলে

নিজস্ব প্রতিবেদক১৪ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পিএম
আট মাস পর নিখোঁজ বাবাকে ফিরে পেলেন ছেলে

শেরপুরে পিবিআইয়ের সহায়তায় প্রায় আট মাস পর নিখোঁজ বাবাকে ফিরে পেয়েছেন এক ছেলে। আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্তের পর শনিবার (১৪ নভেম্বর) দুপুরে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘদিন পর বাবাকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ছেলে।

নিখোঁজ ওই বৃদ্ধ শাহজাহান আলী (৭০)। তিনি সিরাজগঞ্জের কাজীপুরের গান্ধাইল এলাকার মুনজিল শেখের ছেলে।

পিবিআই সূত্রে জানা গেছে, মানসিক ভারসাম্যহীন শাহজাহান আলী প্রায় আট মাস আগে ঢাকার আশুলিয়া থানার বারইপাড়া উলুসিয়া মসজিদসংলগ্ন এলাকায় তার ছেলে বাবুলের ভাড়া বাসা থেকে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান না পেয়ে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন পরিবারের সদস্যরা। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তার ছবি দিয়ে সন্ধান চাওয়া হয়।

গত ২৩ মার্চ রাত সাড়ে ১২টার দিকে শেরপুর সদর উপজেলার দিঘারপাড় এলাকায় অসুস্থ অবস্থায় এক বৃদ্ধকে পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন আজকের তারুণ্যের সভাপতি রবিউল ইসলাম রতন সেখানে গিয়ে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করেন। পরে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করে তার চিকিৎসার ব্যবস্থা করেন।

সুস্থ হওয়ার পর ওই বৃদ্ধ শেরপুর শহরের বিভিন্ন স্থানে ঘোরাফেরা ও অবস্থান করতে থাকেন। এদিকে স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি প্রকাশসহ বিভিন্নভাবে পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যান। তবে এতদিন তার পরিবারের সন্ধান পাওয়া যায়নি। একপর্যায়ে গত ১৩ নভেম্বর সন্ধ্যায় রবিউল ইসলাম রতন সংগঠনের কয়েকজন সদস্যকে নিয়ে ওই বৃদ্ধকে পিবিআই শেরপুর জেলা কার্যালয়ে নিয়ে যান। সেখানে পিবিআইয়ের সদস্যরা ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...