বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলন
বিজ্ঞাপন

রান্নাঘরের টিনের চালে লুকিয়ে রাখা পিস্তল-গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক১৪ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পিএম
রান্নাঘরের টিনের চালে লুকিয়ে রাখা পিস্তল-গুলি উদ্ধার

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদের নেতৃত্বে পুলিশের একটি দল শেখহাটি পূর্বপাড়া গ্রামে জুয়েলের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাউন্ডারিঘেরা দোতলা বাড়ি ও সংলগ্ন টিনশেড বসতঘর তল্লাশি করা হয়।

তল্লাশির একপর্যায়ে বাড়ির সঙ্গে সংযুক্ত একচালা টিনশেড রান্নাঘরের টিনের চালের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, চার রাউন্ড পিস্তলের গুলি এবং এক রাউন্ড ওয়ান শুটারের গুলি উদ্ধার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, পলাতক কাজী তৌহিদুর রহমান ওরফে জুয়েল শেখহাটি পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম কাজী আলমগীর হোসেন ওরফে আলম।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, পলাতক কাজী তৌহিদুর রহমান ওরফে জুয়েলের বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...