বেইলি রোডকে ‘বিশেষ রাস্তা’ হিসেবে ঘোষণা করা হবে: ডিএসসিসি প্রশাসক

শনিবার সকালে বেইলি রোডের সড়ক ও ফুটপাতের বিভিন্ন অংশে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। সড়কের পাশে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ, ফুটপাত পরিষ্কার এবং মশার প্রজননস্থল হতে পারে এমন স্থানগুলোতে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। পাশাপাশি মশক নিধনে ওষুধ ছিটানো এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে স্থানীয়দের সচেতন করেন সংশ্লিষ্টরা।
কর্মসূচিতে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম বলেন, এই সড়কের এক প্রান্ত থেকে শান্তিনগর মোড় পর্যন্ত পুরো এলাকাকে বিশেষ রাস্তা হিসেবে ঘোষণা করা হবে। পরবর্তী সময়ে এর পরিধি আরও বাড়ানো হবে। সড়কটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হবে, কোথাও কোনো আবর্জনা থাকতে দেওয়া হবে না।
সারাদেশ থেকে আরও পড়ুন

