বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলন
বিজ্ঞাপন

ছুরিকাঘাতে হত্যার ৩০ মিনিট পর ঘটনাস্থলে ফিরে স্বীকারোক্তি, গণপিটুনির শিকার অভিযুক্ত

নিজস্ব প্রতিবেদক১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪২ এএম
ছুরিকাঘাতে হত্যার ৩০ মিনিট পর ঘটনাস্থলে ফিরে স্বীকারোক্তি, গণপিটুনির শিকার অভিযুক্ত

স্থানীয় বাসিন্দা ও ১ নম্বর ওয়ার্ডের সচিব রাকিবুল ইসলাম বলেন, হত্যার পর ঘটনাস্থল থেকে চলে যান আল আমীন। প্রায় ৩০ মিনিট পর আবার সেখানে ফিরে উপস্থিত লোকজনের সামনে নিজেই হত্যার কথা স্বীকার করেন। পরে স্থানীয় লোকজন তাঁকে গণপিটুনি দিয়ে আটকে রেখে পুলিশে খবর দেন। তাঁর ভাষ্য অনুযায়ী, আল আমীনকে দেখে নেশাগ্রস্ত মনে হয়েছে। কয়েক দিন ধরে নিহত রনির সঙ্গে তাঁর বিরোধ চলছিল বলেও শুনেছেন তিনি।

সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ওলিউল্লাহ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অভিযুক্তকে থানায় আটক রাখা হয়েছে। তিনি হত্যার কথা স্বীকার করেছেন। হত্যায় ব্যবহৃত ছুরিটি কোথায় ফেলেছেন, সে তথ্যও পাওয়া গেছে। ছুরিটি উদ্ধারে পুলিশ কাজ করছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, অভিযুক্তের দাবি, রাস্তায় চলার পথে রনি (নিহত ব্যক্তি) এক নারীর সঙ্গে খারাপ আচরণ করেছিলেন। এর প্রতিবাদ করায় রনি তাঁকে মারধর করেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি রনিকে হত্যা করেন। তবে অভিযুক্তের কথাবার্তায় অসংলগ্নতা রয়েছে বলে জানান ওসি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...