শ্রমিক বিক্ষোভে ফের উত্তপ্ত গাজীপুর, পুলিশের ধাওয়া-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ


ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল সাইনবোর্ড এলাকায়ও শ্রমিকেরা সড়কে অবস্থান নেয়। পরে তারা সড়ক অবরোধের চেষ্টা করে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ধাওয়া দিলে শ্রমিকেরা পালিয়ে যায়।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, ‘নাওজোড় এলাকায় বিভিন্ন অলিগলি থেকে বেরিয়ে এসে শ্রমিকেরা সড়কে অবস্থান নেয়। তাদের সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে সরিয়ে দেওয়া হয়েছে। আমরা পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়ে ঘটনাস্থলে রয়েছি। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক আছে।’
সারাদেশ থেকে আরও পড়ুন

