কুমিল্লায় আওয়ামী লীগ কার্যালয় ও সাবেক এমপি বাহারের বাড়িতে অগ্নিসংযোগ

ঘটনার বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, আগুন বেশিক্ষণ স্থায়ী হয়নি। কয়েকজন যুবক বাইরে থেকে কাগজের মাধ্যমে আগুন ধরিয়ে দেন। তবে কেউ কার্যালয়ের ভেতরে প্রবেশ করেননি।
এদিকে একই রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে টায়ার জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির কয়েকটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ঘটনায় সাবেক সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারের অনুসারী দুই যুবক জড়িত বলে দাবি করা হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ তথ্য নিশ্চিত করতে পারেনি।
সারাদেশ থেকে আরও পড়ুন

