বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলন
বিজ্ঞাপন

পুলিশের গুলিতে পা হারানোয় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট সাইফুলের

নিজস্ব প্রতিবেদক১৮ নভেম্বর ২০২৬, ১০:১২ পিএম
পুলিশের গুলিতে পা হারানোয় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট সাইফুলের

আইনজীবী আমীনূর রহমান জানান, সংবিধানের ৩১, ৩২, ৪৪ ও ১০২ অনুচ্ছেদের অধীনে মৌলিক অধিকার লঙ্ঘনের প্রতিকার চেয়ে রিটটি করা হয়েছে। রিটে সাইফুল ইসলামের স্থায়ী শারীরিক ক্ষতির জন্য পাঁচ কোটি টাকা জনআইনগত ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। ঘটনার স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আবেদনও জানানো হয়েছে।

হাইকোর্টের জারি করা রুলে অতিরিক্ত ও অবৈধ বল প্রয়োগের মাধ্যমে সাইফুল ইসলামকে গুলি করে স্থায়ীভাবে পঙ্গু করার অভিযোগে তাঁকে কেন উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে।

আদালত ঘটনার প্রকৃত সত্য উদ্‌ঘাটন, গুলি করার কারণ অনুসন্ধান এবং দায়ী ব্যক্তিদের শনাক্তে স্বাধীন তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। তদন্ত কমিটিকে ছয় মাসের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...