বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

পঞ্চগড়ে সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবির নতুন বিওপি উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক১৯ নভেম্বর ২০২৬, ০৬:২২ পিএম
পঞ্চগড়ে সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবির নতুন বিওপি উদ্বোধন

পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের নারায়ণপুর গ্রামে সীমান্ত নিরাপত্তা জোরদার এবং চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবনির্মিত নারায়ণপুর বিওপি (বর্ডার অবজারভেশন পোস্ট) উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বিওপিটির উদ্বোধন করেন বিজিবি রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের।

ফিতা কেটে ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিওপির উদ্বোধন করা হয়। পরে নামফলক উন্মোচন করে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের। এ সময় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, রংপুরের পরিচালক অপারেশন লে. কর্নেল মো. সিরাজুল ইসলাম, নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সরকার আসিফ মাহমুদসহ অন্য কর্মকর্তা ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...