বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
৫ ধাপের ইউপি নির্বাচনে কোন ধাপে কোথায় ভোট, তালিকা প্রকাশসাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: পোশাক কারখানা বন্ধ, উৎপাদন ব্যাহতবায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন ৫ দিনের রিমান্ডেমুশফিকের ভবিষ্যৎ নিয়ে কী বললেন শান্তপুলিশের ডিআইজি-এসপিসহ ১৭ কর্মকর্তার রদবদলরাজশাহী টিটিসিতে দুদকের অভিযানপ্রধানমন্ত্রীর ঐক্যের ডাকে প্রাথমিক সাড়া দিয়েছেন বিরোধীদলীয় নেতা: মামুনুল হকরোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজেপঞ্চগড়ে সীমান্ত নিরাপত্তা জোরদারে বিজিবির নতুন বিওপি উদ্বোধনজাতীয় বিশ্ববিদ্যালয়ে নাশকতার অভিযোগে ১৭২ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা
বিজ্ঞাপন

সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: পোশাক কারখানা বন্ধ, উৎপাদন ব্যাহত

নিজস্ব প্রতিবেদক১৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পিএম
সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: পোশাক কারখানা বন্ধ, উৎপাদন ব্যাহত

পুলিশ শ্রমিকদের কারখানা থেকে বেরিয়ে যেতে বললে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে পরে যে যার মতো বাড়ি ফিরে যান।

তবে আজ সাভারের হেমায়েতপুর ও উলাইল এলাকার পরিস্থিতি শান্ত ছিল। এসব এলাকায় কোনো শ্রমিককে সড়কে নেমে বিক্ষোভ করতে দেখা যায়নি। শ্রমিকেরা সড়কে না নামলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও প্রস্তুতি আগের মতোই ছিল।

আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে। এর মধ্যে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী ২৮টি কারখানা বন্ধ রাখা হয়েছে।

মোমিনুল ইসলাম ভূঁইয়া আরও বলেন, বৃহস্পতিবার ১৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া নয়টি কারখানার শ্রমিকেরা কাজে উপস্থিত হলেও কাজ করেননি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...