মুশফিকের ভবিষ্যৎ নিয়ে কী বললেন শান্ত

সবশেষ সিলেটে এ বছরের মে মাসে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরির পর ৬ টেস্টে কোনো ফিফটি করতে পারেননি মুশফিক। এই টেস্টের পর যে ১১ ইনিংস ব্যাটিং করেছেন, তার মধ্যে সর্বোচ্চ ৪৯ রান এসেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ এই টেস্ট ম্যাচও হয়েছে সিলেটে। আর যে জোহানেসবার্গে বাংলাদেশ ৯ উইকেটে হেরেছে, সেখানে মুশফিক করেছেন ২২ রান। যার মধ্যে প্রথম ইনিংসে মেরেছেন গোল্ডেন ডাক।
সেঞ্চুরিয়নে ২৩ নভেম্বর সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। সিরিজ বাঁচাতে এই ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই এখন বাংলাদেশের। মুশফিককে একাদশ থেকে বাদ দেওয়া বা টেস্ট থেকে ড্রপ করার দুঃসাহস কি বাংলাদেশের রয়েছে—আজ হারের পর শান্ত বলেন, ‘আমরা টস জিতে ব্যাটিং করেছি। এটাই প্রথমে অনেক বড় সাহসের ব্যাপার। এখন পর্যন্ত আমার মনে হয় যে মুশফিক ভাই বাংলাদেশ ক্রিকেটের জন্য যতটুকু করেছেন বা এখনো যেভাবে করছেন, আমার বিশ্বাস যে তার অনেক কিছু দেওয়ার বাকি আছে এখনো। যেভাবে তিনি দিনের পর দিন পরিশ্রম করছেন, দলের জন্য খেলছেন, বিশেষ করে কঠিন সময়ে রান করেন।’

