বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে

নিজস্ব প্রতিবেদক১৯ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পিএম
রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে

২০১৭ সালের অভিযান শুরুর আগে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গা বসবাস করতেন। বিচারক বলেন, মিয়ানমারের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া এই জনগোষ্ঠীর সংখ্যা যথেষ্ট বড়। গণহত্যা সনদের আওতায় একটি উল্লেখযোগ্য জনগোষ্ঠী হিসেবে বিবেচনার জন্য এই সংখ্যা গুরুত্বপূর্ণ।

বিচারক ইওয়াসাওয়া গণহত্যা প্রতিরোধ ও শাস্তি দেওয়ার ক্ষেত্রে কোনো রাষ্ট্রের দায়িত্বের বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, কোনো রাষ্ট্রের অঙ্গপ্রতিষ্ঠান কিংবা রাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীর কর্মকাণ্ড রাষ্ট্রের ওপর আরোপযোগ্য হলে সংশ্লিষ্ট অপরাধের জন্য রাষ্ট্রকে দায়ী করা যেতে পারে। ব্যক্তির ক্ষেত্রে অপরাধের দায় থাকলেও রাষ্ট্রের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের অধীনে দায়িত্ব ও বাধ্যবাধকতা রয়েছে। তবে রাষ্ট্রের এই দায়বদ্ধতা ফৌজদারি অপরাধের মতো নয়।

২০১৯ সালে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে গাম্বিয়ার দায়ের করা এই মামলার সাত বছরের আইনি লড়াই অবশেষে শেষ হলো আইসিজের আজকের রায়ের মধ্য দিয়ে। আইসিজের এই রায় আপিলযোগ্য নয় এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী চূড়ান্ত বলে গণ্য হবে।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...