ইসরায়েলে মসজিদে আগুন, নেতানিয়াহুকে দায়ী করলেন বিরোধীরা

বামপন্থী ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়াইর গোলান ঘটনাটিকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ আখ্যা দিয়ে বলেন, নেতানিয়াহু ও তাঁর সরকারের উসকানিমূলক প্রচারণার পরিণতি এই হামলা।
আরব সংখ্যাগরিষ্ঠ জয়েন্ট লিস্টের নেতা ইউসুফ জাবারিনও নেতানিয়াহু ও তাঁর মন্ত্রিসভাকে দায়ী করেছেন। রা’আম পার্টির চেয়ারম্যান ও নেসেট সদস্য মানসুর আব্বাস বলেছেন, এটি বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং আরব নাগরিকদের বিরুদ্ধে উগ্র ডানপন্থীদের উসকানির সরাসরি ফল।
হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুল রহমান শাদিদ এ হামলার নিন্দা জানিয়ে একে উগ্র বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলোর সংগঠিত সন্ত্রাস বলে উল্লেখ করেন।
এদিকে বুধবার রাতে ফিলিস্তিনি নাগরিকদের বসবাসের আরেক শহর কাফর কাসেমে গাড়ি চাপা দেওয়ার ঘটনায় আটজন আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফিলিস্তিনি একটি নাগরিক সংগঠনের দাবি, ওই ব্যক্তি ইসরায়েলি বসতি স্থাপনকারী।

