বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু১৪০০ হত্যার পরও রক্ত তৃষ্ণা মেটেনি আওয়ামী লীগের: রিজভীবরিশালে নিখোঁজ বিচারক কুয়াকাটা সৈকত থেকে উদ্ধারআইসিজের রায়ে মিলল স্বজন হারানোর স্বীকৃতি, রোহিঙ্গা আশ্রয়শিবিরে চাপা কষ্টেও উল্লাসমুকসুদপুরে অবরোধ, বরিশাল থেকে ঢাকাগামী বাস চলাচল ব্যাহতসাত মাসে ৩১ টন জাফরান রপ্তানি আফগানিস্তানেরঅস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতাগভীর রাতে সাংবাদিককে তুলে নিতে বাড়িতে বিএনপি নেতা-কর্মীরাবরিশালে বরখাস্তকৃত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাসায় হামলা-ভাঙচুরমোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত, উদ্ধারে গিয়ে যুবকেরও মৃত্যু
বিজ্ঞাপন

মুকসুদপুরে অবরোধ, বরিশাল থেকে ঢাকাগামী বাস চলাচল ব্যাহত

নিজস্ব প্রতিবেদক১৯ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পিএম
মুকসুদপুরে অবরোধ, বরিশাল থেকে ঢাকাগামী বাস চলাচল ব্যাহত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রভাবে ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল ব্যাহত হয়। এতে রাজধানীসহ বিভিন্ন গন্তব্যে যেতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কের প্রায় ১৫ কিলোমিটার অংশ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মধ্যে পড়েছে। আজ বৃহস্পতিবার দিনভর মুকসুদপুর উপজেলার মহাসড়কের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতা কর্মীরা বিক্ষোভ ও অবরোধ করেন। এ ছাড়া মাদারীপুরের টেকেরহাট বন্দর এলাকাতেও বিক্ষোভকারীরা অবস্থান নেন। ফলে ভাঙ্গা থেকে মাদারীপুর ও বরিশাল হয়ে কুয়াকাটামুখী মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। কুয়াকাটাসহ দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক মুকসুদপুর উপজেলার বড়ইতলা এলাকায় গিয়ে আটকা পড়ে।

স্থানীয় সূত্রগুলো জানায়, টেকেরহাটের পর বড়ইতলা, রাগদী ও দিকনগর এলাকায় সড়কে গাছের গুঁড়ি ফেলে অবস্থান নেন বিক্ষোভকারীরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

বরিশাল-চট্টগ্রাম রুটের সৌদিয়া পরিবহনের বরিশালের ইনচার্জ ইমাম হোসেন সিকদার জানান, বৃহস্পতিবার সকালে তাঁদের একটি বাস বরিশাল থেকে ছেড়ে বড়ইতলা এলাকায় গিয়ে আটকা পড়ে। বেলা ১১টার দিকে সেখানে প্রায় দুই কিলোমিটার দীর্ঘ যানবাহনের সারি তৈরি হয়েছিল বলে জানান তিনি।

বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জানান, লকডাউনের কারণে বৃহস্পতিবার যাত্রীর সংখ্যা কম ছিল। ঢাকা রুটে সীমিতসংখ্যক বাস ছেড়ে গেলেও সেগুলো মুকসুদপুর উপজেলার বড়ইতলা এলাকায় গিয়ে আটকা পড়ে। পরে বেশির ভাগ বাস বরিশালের দিকে ফিরে আসে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...