বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বরিশালে নিখোঁজ বিচারক কুয়াকাটা সৈকত থেকে উদ্ধারআইসিজের রায়ে মিলল স্বজন হারানোর স্বীকৃতি, রোহিঙ্গা আশ্রয়শিবিরে চাপা কষ্টেও উল্লাসমুকসুদপুরে অবরোধ, বরিশাল থেকে ঢাকাগামী বাস চলাচল ব্যাহতসাত মাসে ৩১ টন জাফরান রপ্তানি আফগানিস্তানেরঅস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতাগভীর রাতে সাংবাদিককে তুলে নিতে বাড়িতে বিএনপি নেতা-কর্মীরাবরিশালে বরখাস্তকৃত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাসায় হামলা-ভাঙচুরমোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত, উদ্ধারে গিয়ে যুবকেরও মৃত্যুহাসি-খুনসুটির মিলনমেলাতেও সাফ-ব্যর্থতার বিষাদবাঘায় শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা
বিজ্ঞাপন

সাত মাসে ৩১ টন জাফরান রপ্তানি আফগানিস্তানের

নিজস্ব প্রতিবেদক১৯ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পিএম
সাত মাসে ৩১ টন জাফরান রপ্তানি আফগানিস্তানের

চলতি বছরের প্রথম সাত মাসে ৩১ টনের বেশি মূল্যবান জাফরান রপ্তানি করেছে আফগানিস্তান। এ থেকে দেশটির আয় হয়েছে ৪৮ মিলিয়ন ডলারেরও বেশি। দেশটির হেরাত প্রাদেশিক সরকারের কার্যালয় এই তথ্য জানিয়েছে।

জাফরান উৎপাদনের অন্যতম প্রধান অঞ্চল হেরাত প্রদেশের সরকারি কার্যালয়ের তথ্যমতে, বর্তমানে আফগানিস্তানের প্রায় ১৪ হাজার হেক্টর জমিতে উচ্চমূল্যের এই মসলার চাষ হচ্ছে। এর মধ্যে প্রায় ১২ হাজার হেক্টর জমিই পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে অবস্থিত।

কর্তৃপক্ষের পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর দেশজুড়ে ৫০ থেকে ৭০ টন জাফরান উৎপাদিত হতে পারে।

এদিকে আফগানিস্তানের স্থানীয় বাজারে বর্তমানে প্রতি কেজি জাফরান বিক্রি হচ্ছে প্রায় ১ লাখ আফগানি মুদ্রায়, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ লাখ ৯২ হাজার টাকারও বেশি। দেশটির বাজারে মসলাটির দাম ধারাবাহিকভাবে বাড়ছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...