বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
খুনি চক্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু১৪০০ হত্যার পরও রক্ত তৃষ্ণা মেটেনি আওয়ামী লীগের: রিজভীবরিশালে নিখোঁজ বিচারক কুয়াকাটা সৈকত থেকে উদ্ধারআইসিজের রায়ে মিলল স্বজন হারানোর স্বীকৃতি, রোহিঙ্গা আশ্রয়শিবিরে চাপা কষ্টেও উল্লাসমুকসুদপুরে অবরোধ, বরিশাল থেকে ঢাকাগামী বাস চলাচল ব্যাহতসাত মাসে ৩১ টন জাফরান রপ্তানি আফগানিস্তানেরঅস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন বিরোধীদলীয় নেতাগভীর রাতে সাংবাদিককে তুলে নিতে বাড়িতে বিএনপি নেতা-কর্মীরাবরিশালে বরখাস্তকৃত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাসায় হামলা-ভাঙচুরমোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত, উদ্ধারে গিয়ে যুবকেরও মৃত্যু
বিজ্ঞাপন

আইসিজের রায়ে মিলল স্বজন হারানোর স্বীকৃতি, রোহিঙ্গা আশ্রয়শিবিরে চাপা কষ্টেও উল্লাস

নিজস্ব প্রতিবেদক১৯ নভেম্বর ২০২৬, ০৯:০৭ পিএম
আইসিজের রায়ে মিলল স্বজন হারানোর স্বীকৃতি, রোহিঙ্গা আশ্রয়শিবিরে চাপা কষ্টেও উল্লাস

২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর গণহত্যা ও নির্যাতনের অভিযোগে গাম্বিয়ার করা মামলায় সাত বছরের আইনি লড়াই শেষে বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে রায় ঘোষণা করেন আন্তর্জাতিক বিচার আদালত। রায়ের খবর দেখতে দুপুর থেকেই ১৫ নম্বর ক্যাম্পে জড়ো হন হাজারো রোহিঙ্গা।

রাখাইনের মংডু থেকে স্বজন ও বাড়ি-ঘর হারিয়ে পালিয়ে আসা নুর মোহাম্মদ (৫৫) জানান, শুধু নির্যাতনের আন্তর্জাতিক স্বীকৃতি পেলে হবে না। হত্যাকারীদেরও বিচারের মুখোমুখি করতে হবে। তাহলেই যারা নৃশংস হত্যার শিকার হয়েছেন তাদের আত্মা শান্তি পাবে।

রোহিঙ্গা নাগরিকদের সংগঠন ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ উল্লাহ বলেন, ‘এই রায়ের মাধ্যমে রোহিঙ্গাদের ওপর গণহত্যা, নির্যাতন ও নিপীড়নের বিষয়গুলো আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। রায় পেয়ে আমরা খুশি। তবে যারা গণহত্যা চালিয়েছে, তাদের এখনো বিচারের মুখোমুখি করা যায়নি।’

কক্সবাজারের উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে রায়ের অপেক্ষায় ভুক্তভোগী পরিবারগুলো। ছবি: আজকের পত্রিকা
কক্সবাজারের উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরে রায়ের অপেক্ষায় ভুক্তভোগী পরিবারগুলো। ছবি: আজকের পত্রিকা
সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...