বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
গভীর রাতে সাংবাদিককে তুলে নিতে বাড়িতে বিএনপি নেতা-কর্মীরাবরিশালে বরখাস্তকৃত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাসায় হামলা-ভাঙচুরমোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত, উদ্ধারে গিয়ে যুবকেরও মৃত্যুহাসি-খুনসুটির মিলনমেলাতেও সাফ-ব্যর্থতার বিষাদবাঘায় শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টাছাত্রশক্তির নেতা রাফির বাড়িতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টাআওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে মুজিবনগরে বিএনপি ও যুবদলের বিক্ষোভইসরায়েলে মসজিদে আগুন, নেতানিয়াহুকে দায়ী করলেন বিরোধীরাচট্টগ্রামে ওয়েবিলের নামে চাঁদার দাবিতে ছুরিকাঘাত, আহত সেই মাসুমের মৃত্যুমাগুরায় ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল ছাত্রদল
বিজ্ঞাপন

গভীর রাতে সাংবাদিককে তুলে নিতে বাড়িতে বিএনপি নেতা-কর্মীরা

নিজস্ব প্রতিবেদক১৯ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পিএম
গভীর রাতে সাংবাদিককে তুলে নিতে বাড়িতে বিএনপি নেতা-কর্মীরা

বিলাল হোসেন জানান, রাতে তিনি বাড়িতে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ সাবেক জাসাস নেতা রায়হানুল ইসলামসহ কয়েকজন তাঁর বাড়িতে গিয়ে ডাকাডাকি করেন। ঘুম থেকে উঠে বাইরে এলে তাঁকে জানানো হয়, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, সদস্যসচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুর ও যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোলসহ কয়েকজন নেতা সড়কে অপেক্ষা করছেন। এ সময় তিনি ও তাঁর বাবা আক্তার মল্লিক বাইরে বের হন এবং সড়কে গিয়ে দেখেন, ওই তিন নেতা ছাড়াও ঈশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুজ্জামান, যুবদল নেতা আল আমিন, সাবেক জাসাস নেতা আবু মুসা কাজলসহ আরও কয়েকজন দাঁড়িয়ে আছেন।

বিলালের অভিযোগ, সড়কে পৌঁছানোর পর সেখানে দাঁড়িয়ে থাকা একটি মাইক্রোবাসে তাঁকে উঠতে বলা হয়। তিনি উঠতে না চাইলে মারধর করা হয়। এ সময় তিনি চিৎকার দিলে লোকজন এগিয়ে আসেন এবং তাঁদের হাত থেকে তাঁকে ছাড়িয়ে নেন। এ সময় তিনি ফেসবুক লাইভে এসে নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা চান এবং পাশের একটি ঘেরে পালিয়ে জীবন রক্ষা পান।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...