বিএনপি নেতাকর্মীদের ডিসেম্বরজুড়ে মাঠে থাকার নির্দেশ এমপি সেলিম ভূঁইয়ার

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পুরো ডিসেম্বর মাস মাঠে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যেন কোনো ধরনের নৈরাজ্য করতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা দিতে বিএনপির নেতাকর্মীরা এখন থেকে মাঠে থাকবেন। আজ শুক্রবার কুমিল্লার হোমনায় এক বিক্ষোভ মিছিলে তিনি এ কথা বলেন।
দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগ, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে হোমনায় অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সারাদেশ থেকে আরও পড়ুন

