বগুড়ায় আওয়ামী লীগ-ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

শেরপুর থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিকেলে পৌরসভার ধুনট মোড় এলাকা থেকে ইস্তিয়াক রনিকে গ্রেপ্তার করা হয়। একই দিন সন্ধ্যায় সুঘাট ইউনিয়নের জোড়গাছা বাজার এলাকা থেকে সেলিম রেজা এবং একই সময়ে মির্জাপুর বাজার এলাকা থেকে শহিদ রানাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর সন্ধ্যায় উপজেলার গাড়িদহ এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে একটি ভ্যানে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় গত ১৫ নভেম্বর গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের বাসিন্দা মো. আমির হামজা বাদী হয়ে শেরপুর থানায় মামলা করেন। মামলায় সাবেক দুই সংসদ সদস্য মো. হাবিবুর রহমান ও মজিবর রহমান মজনুসহ ১০৮ জনকে আসামি করা হয়েছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

