বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা
বিজ্ঞাপন

প্রতারণার শাস্তি পেলেন ‘ক্লিকি পন্টিং’

নিজস্ব প্রতিবেদক০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৩ পিএম
প্রতারণার শাস্তি পেলেন ‘ক্লিকি পন্টিং’

‘ক্লিকি পন্টিং’ নামে পরিচিত এই ক্রিকেটারের নাম ব্রায়ান ডিভাইন। আঙুল দিয়ে বারবার টোকা মেরে ব্যাটে বল লাগার শব্দ তৈরি করে ক্যাচের আবেদনকে বিশ্বাসযোগ্য করে তোলার অভিযোগ ওঠার পর তিনি ‘ক্লিকি পন্টিং’ নামে পরিচিতি পান। তিনি দাঁড়িয়ে ছিলেন স্লিপে। ডিভাইনকে ২ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) আওতাধীন সব ধরনের ক্রিকেটে ২০২৮ সালের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত কোনো ম্যাচ খেলতে পারবেন না তিনি। এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে—ক্রিকেট খেলা, কোচিং, আম্পায়ারিং, স্কোরিং এবং জুনিয়র দল পরিচালনা।

ডিভাইনের দল সল্টবার্ন ক্রিকেট ক্লাবের (দ্বিতীয় একাদশ) বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ইংলিশ গ্রীষ্মে তাঁর কর্মকাণ্ডের ভিডিও ভাইরাল হওয়ার পর নর্থ ইয়র্কশায়ার অ্যান্ড সাউথ ডারহাম ক্রিকেট লিগের দ্বিতীয় বিভাগ থেকে দলটিকে অবনমন করা হয়েছে। প্রথম ভিডিওটি প্রকাশ করেছিলেন নর্টন ক্রিকেট ক্লাবের এক খেলোয়াড়। ভিডিওতে দেখা যায়, বল ব্যাটের পাশ দিয়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে উইকেটকিপার ও স্লিপে দাঁড়ানো ফিল্ডার একসঙ্গে ক্যাচের আবেদন করছেন। আর আম্পায়ার আঙুল তুলে আউট দেওয়ার পর ব্যাটারকে বেশ বিস্মিত দেখাচ্ছিল।

ভিডিওটি পোস্ট করা নর্টনের ওই খেলোয়াড় ঘটনাটিকে তাঁর দেখা ‘সবচেয়ে জঘন্য প্রতারণার ঘটনা’ বলে উল্লেখ করেন। ভিডিওটি প্রকাশের পর আরও কিছু প্রমাণ সামনে আসে। এর মধ্যে শিলডন রেলওয়ে ক্রিকেট ক্লাবের বিপক্ষে সল্টবার্নের একটি ম্যাচের ফুটেজও ছিল। ওই ম্যাচে সল্টবার্নের উইকেটরক্ষক আট ক্যাচ ধরেছিলেন, যা টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ সাত ক্যাচ ধরার রেকর্ডকেও ছাড়িয়ে যায়। লিগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ডিভাইনকে মৌসুমের বাকি সময়ের জন্য সাময়িকভাবে নিষিদ্ধ করেছিল তাঁর ক্লাব।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...