বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা
বিজ্ঞাপন

শামির অবসরে ভারতীয় বোর্ডকে কাঠগড়ায় তুললেন শাস্ত্রী

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ১০:১১ এএম
শামির অবসরে ভারতীয় বোর্ডকে কাঠগড়ায় তুললেন শাস্ত্রী

শামির ফিটনেস নিয়ে ওঠা প্রশ্নেরও সমালোচনা করেছেন শাস্ত্রী। তাঁর মতে, জিমে ফিটনেস পরীক্ষার চেয়ে মাঠে বোলিং করার সক্ষমতাই একজন ক্রিকেটারের প্রকৃত ফিটনেসের প্রমাণ।

শাস্ত্রী বলেন, ‘মাঠে যদি ১০ কিংবা ১২ ওভার বোলিং করতে না পারেন, তাহলে জিমে ফিট থাকার কী লাভ? এখানে আপনার সামনে এমন একজন পরিশ্রমী বোলার আছে, যে দলের হয়ে একটানা বোলিং করে যাচ্ছে। তাই তাকে আরেকটি সুযোগ না দেওয়ায় আমি কিছুটা হতাশ।’

ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে শামির পারফরম্যান্সের কথাও তুলে ধরেছেন শাস্ত্রী। ফিটনেস নিয়ে সমালোচনার পরও নিয়মিত ম্যাচ খেলে নিজের সক্ষমতা প্রমাণ করেছেন এই পেসার।

এই প্রসঙ্গে শাস্ত্রী বলেন, ‘শামির ফিটনেস ভালো নয়, এমন অনেক সংবাদ প্রতিবেদন আমি দেখেছি। কিন্তু সে বাংলার হয়ে প্রতিটি ম্যাচ খেলেছে। ১৫ থেকে ২০ ওভার বোলিং করেছে। নিজের ফিটনেস প্রমাণ করতে একজন ক্রিকেটারকে আর কী করতে হবে? সে যদি ভালো ফর্মে থাকে এবং আইপিএলেও ভালো করে, আর আপনার অভিজ্ঞ কোনো বোলার হঠাৎ চোটে পড়ে, তখন তো অভিজ্ঞতার খোঁজ করবেন। অথচ আপনার হাতে তার মতো একজন খেলোয়াড় রয়েছে।’

নির্বাচকদের উপেক্ষার মধ্যেও পারফরম্যান্স দিয়ে নিজের সামর্থ্য প্রমাণ করে গেছেন শামি। গত মৌসুমে সাতটি রঞ্জি ট্রফি ম্যাচে ৩৭ উইকেট নিয়েছিলেন তিনি। তবে এই পারফরম্যান্সও টেস্ট দলে ফেরার জন্য যথেষ্ট হয়নি।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...