সেঞ্চুরিতে জবাব দিলেন হৃদয়

ব্যাট হাতে যেন মোক্ষম জবাবটাই দিলেন তাওহীদ হৃদয়। মিরপুরে টেস্ট খেলার সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠার পর সিলেটেই দারুণ এক সেঞ্চুরির দেখা পেলেন তিনি। হৃদয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিলেন দলের ক্রান্তিকালে।
ওয়েস্ট ইন্ডিজের করা ৩৫৬ রানের জবাবে অলআউটের শঙ্কায় বাংলাদেশ। গতকাল ৩ উইকেট হারানোর পর আজ দিনের প্রথম সেশনেই ৪ উইকেট নেই স্বাগতিকদের। হতাশার মাঝে স্বস্তি বলতে কেবল হৃদয়ের সেঞ্চুরি।
৫১ রানে ৩ উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে মুশফিকুর রহিমকে নিয়ে ৭৩ রান যোগ করেন হৃদয়। এই জুটিতেই ফিফটির দেখা পান। ৩৪ রানে মুশফিক বিদায় নিলে অল্প সময়ের ব্যবধানে লিটন দাসকেও হারায় বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে মেহেদী হাসান মিরাজের সঙ্গে আরও ৪১ রান এনে দেন হৃদয়। মিরাজ রোস্টন চেজের বলে জাস্টিন গ্রিভসের দারুণ এক ক্যাচে ফিরলে জুটি ভাঙে।
খেলাধুলা থেকে আরও পড়ুন

