সেঞ্চুরির পর হৃদয়ের ১৫০

দলের ক্রান্তিকালে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন তাওহীদ হৃদয়। সেই ইনিংসটাকে আরও বড় করলেন তিনি। দেড়শ রান পূর্ণ করলেন এই ব্যাটার।
শামার জোসেফের করা ৮৪তম ওভারের দ্বিতীয় বলে চার মেরে ১৫০ রান পূর্ণ করেন হৃদয়। এই ইনিংস খেলার পথে ১৪ চারের পাশাপাশি পাঁচটি ছক্কা মারেন তিনি। মিরপুর টেস্টে দুইবার বাজে শটে আউট হয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন হৃদয়। সিলেটে ব্যাট হাতে সেই সমালোচনার জবাব দিচ্ছেন তিনি।
হৃদয়ের এই ইনিংসে ভর করে রানের খাতা সচল রেখে ওয়েস্ট ইন্ডিজের পিছ ছুটছে বাংলাদেশ। সাদমান ইসলামের চোটে এক ব্যাটার কম নিয়ে ইনিংস শুরু করা বাংলাদেশ ১৮৪ রানে সপ্তম উইকেট হারিয়ে ধুঁকছিল। অষ্টম উইকেটে তাইজুল ইসলামের সঙ্গে দারুণ প্রতিরোধ গড়েছেন হৃদয়। এই জুটিতে ব্যবধান কমাচ্ছে স্বাগতিকেরা। এই রিপোর্ট লেখার সময় হৃদয়-তাইজুল জুটিতে অবিচ্ছিন্ন ৯০ রান পেয়েছে বাংলাদেশ।

