বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা
বিজ্ঞাপন

সিলেটে বাংলাদেশের হৃদয়ছোঁয়া দিন

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পিএম
সিলেটে বাংলাদেশের হৃদয়ছোঁয়া দিন

দুর্দান্ত, অনবদ্য, অসাধারণ— পরিস্থিতি বিবেচনায় হৃদয়ের এই ডাবল সেঞ্চুরির জন্য কোনো বিশেষণই যেন যথেষ্ট নয়। জবাব দিতে নেমে একপ্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখেন হৃদয়। কখনো মুশফিকু রহিম, আবার কখনো মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলামকে সঙ্গী হিসেবে পেয়েছেন। অন্যপ্রান্তে সঙ্গীদের হারালেও মাটি কামড়ে ক্রিজে টিকে ছিলেন হৃদয়। প্রয়োজনে দেখেশুনে খেলেছেন আবার সুযোগ পেলে চার-ছক্কা মেরেছেন।

ডাবল সেঞ্চুরি করার পথে তাইজুলকে নিয়ে সবচেয়ে বেশি পথ পাড়িয়ে দেন হৃদয়। তাঁদের অষ্টম উইকেট জুটিতে ১১৭ রান পায় বাংলাদেশ। ২২ রান করে ফিরলেও তাইজুলের অবদান কোনো অংশেই কম না। মুশফিককে নিয়ে চতুর্থ উইকেটে ৭৩ রান যোগ করেন হৃদয়। এ ছাড়া ষষ্ঠ উইকেটে মিরাজের সঙ্গে ৪১ রান এনে দেন তিনি।

দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রানে আসে মুশফিকের ব্যাট থেকে। এ ছাড়া তাইজুল ২২, শান্ত ১৮ ও মিরাজ করেন ১৬ রান। ১০৪ রানে ৪ উইকেট নেন জোমেল ওয়ারিক্যান। জেডন সিলসের শিকার দুটি।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...