বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা
বিজ্ঞাপন

ঘুরে দাঁড়ানোর গল্প হৃদয়র কছেই শুনতে বললেন কোচ

নিজস্ব প্রতিবেদক০৭ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পিএম
ঘুরে দাঁড়ানোর গল্প হৃদয়র কছেই শুনতে বললেন কোচ

হৃদয়ের এমন ঘুরে দাঁড়ানোর রহস্য কী? সংবাদ সম্মেলনে কোচের কাছে জানতে চাওয়া হয়েছিল সেটিই।

জবাবে ফিল সিমন্স বলেন, এই প্রশ্নের উত্তর হৃদয়ই সবচেয়ে ভালো দিতে পারবে। তবে তাঁর মতে, মিরপুরে কয়েকটি বেপরোয়া শট খেললেও সেটি ছিল হৃদয়ের ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট ম্যাচ। তাই একটি ম্যাচের পারফরম্যান্স দিয়ে তাঁকে বিচার করা ঠিক হবে না। বরং হৃদয় দ্রুত পরিণত হচ্ছে, আর এই ইনিংসেই তার প্রমাণ পাওয়া গেছে।

প্রথম টেস্টের পর হৃদয়ের সঙ্গে আলাদাভাবে কোনো আলোচনা হয়েছিল কি না, এমন প্রশ্নের জবাবে সিমন্স জানান, ব্যক্তিগতভাবে হৃদয়ের সঙ্গে বিশেষ কোনো কথা হয়নি। বরং দলের সব ব্যাটারের সঙ্গেই বিভিন্ন পরিস্থিতিতে তৈরি হওয়া চাপ এবং সেখান থেকে কীভাবে বেরিয়ে আসতে হবে, তা নিয়ে আলোচনা করেছিলেন তাঁরা।

এদিকে শেষ দুই ব্যাটার তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদের সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে হৃদয় যোগ করেন ২০২ রান। এক প্রান্ত আগলে রেখে অন্য প্রান্তে দুই ব্যাটারকে সুযোগ করে দিয়েছেন। পাশাপাশি নিজের ব্যাটিংয়েও রেখেছেন চার-ছক্কার ঝলক।

তাওহীদ হৃদয়ের ২৪২ রানের ইনিংস শুধু বাংলাদেশের টেস্ট ইতিহাসেই নতুন অধ্যায় যোগ করেনি, বরং সমালোচনা থেকে ঘুরে দাঁড়িয়ে কীভাবে নিজের সামর্থ্যের প্রমাণ দিতে হয়, সেটিও দেখিয়ে দিয়েছেন এই তরুণ ব্যাটার।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...