বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চ
বিজ্ঞাপন

রেফারির সঙ্গে কী নিয়ে লেগে গেল মেসি

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ১১:০৮ এএম
রেফারির সঙ্গে কী নিয়ে লেগে গেল মেসি

৩-০ গোলে এগিয়ে থাকলে বেশির ভাগ সময় সেই দলের পক্ষেই পাল্লা ভারী থাকে। শার্লটের বিপক্ষে আজ এমএলএসে একটা পর্যায়ে এরকম অবস্থাতেই ছিল ইন্টার মায়ামি। বরং আরও বেশি গোল দিয়ে ব্যবধান কীভাবে বাড়িয়ে নিতে পারে দলটি, সেদিকেই চোখ থাকে। তবে আজ এত সুবিধাজনক অবস্থানে থেকেও জিততে পারেনি মায়ামি। এমএলএসের ইন্টার মায়ামি-শার্লট ম্যাচ ড্র হয়েছে ৩-৩ গোলে।

ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল শার্লট। তবে ৪ মিনিটের সময় করা দলটির ফরোয়ার্ড লিয়েল আবাদার গোল ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পর্যালোচনা করে বাতিল করে দেয়। ১৪ মিনিটে মায়ামি ডিফেন্ডার ইয়ান ফ্রে ম্যাচে গোলের হালখাতা খোলেন। ফ্রের গোলের উৎস মেসির কর্নার।

প্রথমার্ধের শেষভাগে ব্যবধান বাড়িয়ে নেয় ইন্টার মায়ামি। এ সময়ই তিন গোলের তিনটিই করেছে দলটি। তিন গোল করেন তিন আলাদা ফুটবলার। যার মধ্যে ৩৩ মিনিটে সুয়ারেজ করেন দলের দ্বিতীয় গোল। আর রদ্রিগো দি পলের পা থেকে ৪২ মিনিটে আসে তৃতীয় গোল। মায়ামি প্রথমার্ধ শেষ করে ৩-০ গোলে এগিয়ে থেকে।

প্রথমার্ধ যদি হয় ইন্টার মায়ামির, দ্বিতীয়ার্ধটা তবে শার্লটের। ৫০ থেকে ৫৫—এই ৫ মিনিটে জোড়া গোল করেন শার্লট ফরোয়ার্ড আবাদা। মায়ামি এরপর ব্যবধান বাড়ানোর চেষ্টা করলেও সফল হয়নি। ইয়ানিক ব্রাইট, কাসেমিরোরা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। এমনকি ৬৮ মিনিটে সুয়ারেজ-মেসি জুটি বেঁধে যে গোলের পরিকল্পনা করেন, সেটাও ভেস্তে যায়। যেখানে সুয়ারেজের হেড থেকে শার্লটের লক্ষ্য বরাবর শট নেন মেসি।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...