পর্তুগাল যা করেনি, রোনালদোকে নিয়ে সেটাই করল এই বিমান সংস্থা

পরশু রাতে রোনালদোর জার্সি সংবলিত এক ছবি নেদারল্যান্ডসের বিমান সংস্থা ট্রান্সাভিয়া নিজেদের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছে। যার মধ্যে সেভেন সি আসনটির ওপর পর্তুগিজ তারকা ফুটবলারের জাতীয় দলের সাত নম্বর জার্সি বসানো হয়েছে। তাদের ফুনশালগামী যত ফ্লাইট রয়েছে, কোনোটিতেই আপাতত কোনো যাত্রী বসতে পারবেন না।
জাতীয় দলসহ ক্লাব ফুটবলে বেশির ভাগ সময় সাত নম্বর জার্সি পরতে দেখা গেছে রোনালদোকে। তখন থেকেই এই তারকা ফুটবলার পরিচিতি পান সি আর সেভেন হিসেবে। একারণেই ফুনশালগামী ফ্লাইটগুলোতে সেভেন সি আসনে আপাতত কোনো যাত্রী না বসানোর সিদ্ধান্ত নিয়েছে ট্রান্সাভিয়া। আর ফুনশাল পর্তুগিজ তারকা ফুটবলারের জন্মস্থান। রোনালদোর পর্তুগাল দলের সাত নম্বর জার্সির ছবি পোস্ট করে ট্রান্সাভিয়া ক্যাপশনে লিখেছে, ‘সিআর৭ তাঁর বুটজোড়া তুলে রেখেছেন। আর আমরাও ফুনশালগামী ফ্লাইটগুলোতে সেভেন সি নম্বর আসন ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছি।’

