বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলা
বিজ্ঞাপন

বাংলাদেশ দলে প্রথমবার সুযোগ পাওয়া কে এই রবিন

নিজস্ব প্রতিবেদক০৯ নভেম্বর ২০২৬, ০১:১১ পিএম
বাংলাদেশ দলে প্রথমবার সুযোগ পাওয়া কে এই রবিন

২২ বছর পূর্ণ করে ফেলেছেন। এই সময়ে অনেকের আন্তর্জাতিক ক্রিকেটে কয়েক বছর খেলাও হয়ে যায়। কিন্তু মাহফিজুল ইসলাম রবিনের সেই সুযোগ মেলেনি। এমনকি প্রতিযোগিতামূলক ক্রিকেটেও তেমন একটা অভিজ্ঞ নন। সর্বসাকল্যে খেলেছেন ৭০ ম্যাচ খেলেছেন। আর এই অল্প কয়েক ম্যাচেই তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকদের নজর কেড়েছেন তিনি। প্রথমবারের মতো জায়গা করে নিয়েছেন জাতীয় দলে।

বিসিবি আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দলে রবিনই সবচেয়ে বড় চমক। এবার দেখা যাক পেশাদার ক্রিকেটে ৭০ ম্যাচের কয়টি কোন টুর্নামেন্টে খেলেছেন রবিন। ২২ বছর বয়সী টপ অর্ডার ব্যাটার লিস্ট ‘এ’ ক্রিকেটে খেলেছেন ৪১ ম্যাচ। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯ ম্যাচ এবং খেলেছেন ১০ টি-টোয়েন্টি।

যে লাল বলের ক্রিকেটে রবিন কম ম্যাচ খেলেছেন, সেই সংস্করণেই এবার আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেক হতে যাচ্ছে। এবার দেখে নেওয়া যাক ঘরোয়া ক্রিকেটে সাদা পোশাকে তাঁর পারফরম্যান্স কেমন। ৩৬ ইনিংসে ব্যাটিং করে ৩৩.৬৭ গড়ে করেছেন ১১৪৫ রান। ৪ সেঞ্চুরির পাশাপাশি প্রথম শ্রেণির ক্রিকেটে রয়েছে ৩ ফিফটি।

পরিসংখ্যান একটু ভেঙে দেখলে বোঝা যাবে, রবিন সময়ের সঙ্গে কতটা পরিণত হয়ে উঠেছেন। চলমান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ৬৭২ রান করে সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। ময়মনসিংহের হয়ে পাঁচ ম্যাচে ৩ সেঞ্চুরি ও ২ ফিফটি করেছেন। যাঁর মধ্যে রয়েছে একটা ডাবল সেঞ্চুরিও। গড় ৭৪.৬৬।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...