বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চ
বিজ্ঞাপন

স্যান্ডপেপার বিতর্কে তদন্ত নিয়ে অনড় ক্রিকেট অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদক১০ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পিএম
স্যান্ডপেপার বিতর্কে তদন্ত নিয়ে অনড় ক্রিকেট অস্ট্রেলিয়া

তবে খাজার বর্ণনার সঙ্গে দলের অন্য সদস্যদের বক্তব্যের পার্থক্য রয়েছে বলে জানিয়েছেন গ্রিনবার্গ। তিনি বলেন, ‘তার বইয়ে এমন কিছু সুনির্দিষ্ট তথ্য রয়েছে, যা অন্যদের দেওয়া বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। তবে আমরা যে তথ্য পেয়েছি, তার ভিত্তিতে তদন্তের ফলাফল নিয়ে সন্তুষ্ট।’

গ্রিনবার্গ আরও যোগ করেন, ‘উসমানের কাছ থেকে পাওয়া তথ্যও আমরা বিবেচনায় নিয়েছি। এ বিষয়ে আমাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তদন্ত নতুন করে শুরু করা কিংবা বিষয়টি আবার পর্যালোচনা করার মতো জোরালো কোনো কারণ আমরা দেখছি না। আমার মনে হয় না, এতে নতুন কিছু অর্জিত হবে।’

খাজার বক্তব্যের প্রতি সমর্থন জানিয়েছেন সাবেক অস্ট্রেলীয় ওপেনার ওয়ার্নার। সোমবার সামাজিক মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তিনি খাজার বিবরণকে শতভাগ সঠিক বলে উল্লেখ করেন। একই সঙ্গে ক্রিকেট অস্ট্রেলিয়ার আগের তদন্তকে ত্রুটিপূর্ণ ও তাড়াহুড়ো করে করা বলে সমালোচনা করেন।

২০১৮ সালে কেপটাউন টেস্টে বল বিকৃতির ঘটনা প্রকাশ্যে আসার চার দিনের মধ্যে ওয়ার্নার, তৎকালীন অধিনায়ক স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফটের বিরুদ্ধে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।

অন্যদিকে, ওই টেস্টে খেলা অস্ট্রেলিয়ার চার বোলার প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক ও নাথান লায়ন ২০২১ সালে যৌথ বিবৃতিতে বলেছিলেন, বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে তাঁদের কোনো ধারণা ছিল না।

সম্প্রতি খাজার আত্মজীবনী নিয়ে কথা বলেছেন বর্তমান অস্ট্রেলীয় অধিনায়ক কামিন্সও। গত মাসে দক্ষিণ আফ্রিকায় তিনি জানান, বইটি নিয়ে খাজার সঙ্গে তাঁর কথা হয়েছে। তবে এ নিয়ে নতুন কোনো বিতর্কের আশঙ্কা করছেন না তিনি। কামিন্স বলেন, ‘এ বিষয়ে লাখোবার সব প্রশ্নের উত্তর দিয়েছি। হ্যাঁ, তখনই বিষয়টির নিষ্পত্তি হয়েছিল।’

এদিকে আট বছর পর খাজার এসব তথ্য প্রকাশের সময় নিয়ে প্রশ্ন তুলেছেন কয়েকজন বিশ্লেষক। তাঁদের অভিযোগ, আত্মজীবনী সবর-এর বিক্রি বাড়াতেই বিষয়টি সামনে এনেছেন তিনি। তবে মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিযোগ নাকচ করেছেন খাজা। তিনি বলেন, ‘আমি খুবই সৌভাগ্যবান। আমার টাকার প্রয়োজন নেই।’

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...