বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ট্রাম্প–সি–পুতিনের ঐতিহাসিক বৈঠক শুরু, কে কী বললেনবৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ, আটকা পড়েছেন দেড় হাজার পর্যটকমেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণআসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়
বিজ্ঞাপন

অধিনায়ক হতে রাজি হামজা, তবে…

নিজস্ব প্রতিবেদক১০ নভেম্বর ২০২৬, ০৫:২৫ পিএম
অধিনায়ক হতে রাজি হামজা, তবে…

বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক হওয়ার প্রস্তাব পেলে দায়িত্ব নিতে আপত্তি নেই হামজা চৌধুরীর। তবে নিজ থেকে অধিনায়কত্বের দাবি জানাতে চান না এই মিডফিল্ডার। কোচ চাইলে দায়িত্ব পালন করবেন, কিন্তু দলের অভিজ্ঞ ফুটবলারদের প্রাধান্য দেওয়ার পক্ষেই তাঁর অবস্থান।

সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ সামনে রেখে অনুশীলনে আজ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন হামজা। সেখানে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, স্থায়ীভাবে বাংলাদেশ দলের অধিনায়কত্বের প্রস্তাব পেলে তিনি তা গ্রহণ করবেন কি না। উত্তরে হামজা বলেন, ‘কোচ যদি চান আমি অধিনায়কত্ব করি, তবে আমি অবশ্যই করব। তবে দলে আমার চেয়ে অনেক অভিজ্ঞ খেলোয়াড় রয়েছেন, যাঁরা বাংলাদেশের হয়ে প্রায় ১০০টি ম্যাচ খেলেছেন। আমার মনে হয় তাঁদের সেই অভিজ্ঞতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত অল্প সময় খেললেও দলের অভিজ্ঞ ফুটবলারদের গুরুত্ব বুঝতে পারছেন হামজা। তাঁর কাছে অধিনায়কত্বের চেয়ে দলের ঐক্য ও পারস্পরিক বোঝাপড়াই বেশি গুরুত্বপূর্ণ। ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে সন্তুষ্টির কথাও জানিয়েছেন তিনি। হামজার ভাষায়, ‘ড্রেসিংরুমে সবাই একই লক্ষ্যে ঐক্যবদ্ধ এবং পুরো দলের পরিবেশ একটি পরিবারের মতো, যা সবচেয়ে বড় বিষয়। দলের সিদ্ধান্ত যা-ই হোক, সেটাই চূড়ান্ত।’

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...