শ্রীলঙ্কাকে চাপে রেখে দিন শেষ করল পাকিস্তান

৪৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে শ্রীলঙ্কা। মাত্র ১২ রানের মধ্যে সাকিব খানের বলে দুই ওপেনার সুরিয়াবান্দারা ও অভিজ্ঞ দিনেশ চান্দিমালকে হারায় তারা। সুরিয়াবান্দারা ৭ বলে কোনো রান না করেই ফেরেন। চান্দিমালের ব্যাট থেকে আসে ১ রান।
দলের বিপদে লাহিরু উদারা ৫২ বলে ৪২ রান করে ইনিংস কিছুটা এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে দলীয় ৬৫ রানে আউট হন তিনিও। এরপর দিনের শেষে দলের হাল ধরেন কামিন্দু মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভা। কামিন্দু ৭৮ বলে ৪০ রান এবং ধনাঞ্জয়া ২৮ বলে ২২ রান নিয়ে অপরাজিত আছেন। দুজনের অবিচ্ছিন্ন জুটিতে যোগ হয় ৪৯ রান।
পাকিস্তানের হয়ে সাকিব ২টি এবং আব্বাস নিয়েছেন একটি উইকেট।
আলো স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই দ্বিতীয় দিনের খেলা শেষ হয়। ৩ উইকেট হারিয়ে এখনো পাকিস্তানের চেয়ে ৩২০ রানে পিছিয়ে শ্রীলঙ্কা।
খেলাধুলা থেকে আরও পড়ুন

