সেমিফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ

গ্রুপ ‘বি’-তে তিন ম্যাচে দুই জয় ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয় বাংলাদেশ। একই গ্রুপে তিন ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে আফগানিস্তান।
অন্যদিকে, গ্রুপ ‘এ’-এর শেষ ম্যাচে নেপালের বিপক্ষে আগে ব্যাট করে ৭ উইকেটে ২৭৫ রান করে পাকিস্তান। জবাবে ৪৩.৪ ওভারে ১৭৪ রানেই অলআউট হয়ে যায় নেপাল।
গ্রুপ ‘এ’-তে তিন ম্যাচের সব কটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ টপার হিসেবে শেষ চার নিশ্চিত করে পাকিস্তান। ফলে সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হয়েছে তারা। ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয় ভারত।
আগামী ১২ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৯টায় অনুষ্ঠিত হবে বাংলাদেশ-পাকিস্তানের প্রথম সেমিফাইনাল। একই দিনে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে গ্রুপ ‘বি’-এর চ্যাম্পিয়ন আফগানিস্তান ও গ্রুপ ‘এ’-এর রানার্সআপ ভারত।
খেলাধুলা থেকে আরও পড়ুন

