এমন ঐতিহাসিক ঘটনা আফগানিস্তানের আর কোনো ক্রিকেটারের সঙ্গে ঘটেনি

শারজায় গত পরশু শেষ হওয়া আফগানিস্তান-জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্টে হয়েছে ১৫২১ রান। পড়েছে ২৫ উইকেট। জিম্বাবুয়ে দুই ইনিংসে করেছে ৫০৪ ও ৫২৩ রান। আর আফগানিস্তানের ৫২৩ রানের মধ্যে একাই ১৭৩ রান করেছেন রহমত। টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির পর আজ আইসিসি র্যাঙ্কিং হালনাগাদ করেছে। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়ে এখন সাত নম্বরে উঠে এসেছেন তিনি। বর্তমানে তাঁর রেটিং পয়েন্ট ৭৩৫। আফগানিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্ট র্যাঙ্কিংয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন রহমত।
টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সেরা দশে কমপক্ষে চারটি জায়গায় পরিবর্তন হয়েছে। রহমতের দুর্দান্ত পারফরম্যান্সের ফলেই এমনটা হয়েছে। ঋষভ পন্ত এক ধাপ পিছিয়ে অবস্থান করছেন আট নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ৭১৩। ৯ ও ১০ নম্বরে থাকা ড্যারিল মিচেল ও শুবমান গিলের রেটিং পয়েন্ট ৭১০ ও ৭০৯। প্রথম ছয়টি স্থান আগের মতোই অপরিবর্তিত। বরাবরের মতো টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সবার ওপরে হ্যারি ব্রুক। ইংল্যান্ডের তারকা ব্যাটারের রেটিং পয়েন্ট ৮৬১। এই তালিকায় দুই ও তিনে থাকা জো রুট ও ট্রাভিস হেডের রেটিং পয়েন্ট ৮১৬ ও ৭৯৯।

