বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ট্রাম্প–সি–পুতিনের ঐতিহাসিক বৈঠক শুরু, কে কী বললেনবৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ, আটকা পড়েছেন দেড় হাজার পর্যটকমেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণআসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়
বিজ্ঞাপন

দুই সেঞ্চুরিতে পাকিস্তানের ঘাড়ে নিশ্বাস ফেলছে শ্রীলঙ্কা

নিজস্ব প্রতিবেদক১১ নভেম্বর ২০২৬, ০৭:০০ পিএম
দুই সেঞ্চুরিতে পাকিস্তানের ঘাড়ে নিশ্বাস ফেলছে শ্রীলঙ্কা

এর আগে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৩৪ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৯৩ রান করেন সৌদ শাকিল। এছাড়া তায়াব আরিফ ৫৭, মোহাম্মদ তাহা ৫১, বাবর আজম ৫০ ও আরাফাত মিনহাস ৫২ রান করেন। শ্রীলঙ্কার হয়ে আসিথা ফার্নান্দো ও দিলশান মাদুশঙ্কা নেন ৩টি করে উইকেট।

উল্লেখ্য, টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৮১ রান করে পাকিস্তান। দ্বিতীয় দিনে বাকি ব্যাটারদের সহায়তায় ৪৩৪ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে স্বাগতিকেরা। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ১১৪ রান তুলেছিল শ্রীলঙ্কা। শুরুতেই সাকিব খানের বলে দুই ওপেনার পাসিন্দু সুরিয়াবান্দারা ও দিনেশ চান্দিমালকে হারিয়ে চাপে পড়লেও পরের দিন দুর্দান্ত প্রত্যাবর্তন করে দলটি।

তৃতীয় দিনের শেষ দিকে আলোকস্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই খেলা বন্ধ হয়ে যায়। এতে মোট ৭৪.৫ ওভার খেলা হয়েছে।

দিন শেষে স্কোর:

• ১ম দিন: পাকিস্তান ২৮১/৫ (৬৭.২ ওভার)

• ২য় দিন: পাকিস্তান ৪৩৪/৯ ডি. (১০৬.৩ ওভার), শ্রীলঙ্কা ১১৪/৩ (২৭.১ ওভার)

• ৩য় দিন: শ্রীলঙ্কা ৪০৪/৪ (১০২ ওভার)

সর্বশেষ অবস্থা: শ্রীলঙ্কা ৩০ রানে পিছিয়ে, হাতে ৬ উইকেট।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...