শ্রীলঙ্কাকে চার গোল দিয়ে গ্রুপসেরা বাংলাদেশ

শমিত সোমের গোলে শুরু, অধিনায়ক হামজা চৌধুরীর দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ। এরপর ফারহান আলী ওয়াহিদের অবিশ্বাস্য ড্রিবলিংয়ে তৃতীয় গোল, আর শেষদিকে রাকিব হোসেনের অসাধারণ চিপে চতুর্থ। চার ফুটবলারের নৈপুণ্যে শ্রীলঙ্কাকে রীতিমতো উড়িয়ে দিল বাংলাদেশ। সাফ চ্যাম্পিয়নশিপে ৪-০ গোলের দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠেছে স্বাগতিকরা। শেষ চারে হামজাদের প্রতিপক্ষ পাকিস্তান।
বিস্তারিত আসছে...
খেলাধুলা থেকে আরও পড়ুন

