বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ট্রাম্প–সি–পুতিনের ঐতিহাসিক বৈঠক শুরু, কে কী বললেনবৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ, আটকা পড়েছেন দেড় হাজার পর্যটকমেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণআসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়
বিজ্ঞাপন

সেমিফাইনালে বাংলাদেশ-পাকিস্তান, ম্যাচ কবে ও কখন

নিজস্ব প্রতিবেদক১১ নভেম্বর ২০২৬, ১১:০৩ পিএম
সেমিফাইনালে বাংলাদেশ-পাকিস্তান, ম্যাচ কবে ও কখন

বিরতির ঠিক আগে, ৪৪ মিনিটে বাঁ দিক দিয়ে গতিতে লঙ্কান ডিফেন্ডারকে পরাস্ত করে বক্সে ঢুকে জোরাল শটে ব্যবধান ২–০ করেন স্বয়ং অধিনায়ক হামজা। বাংলাদেশের জার্সিতে এটি তাঁর পঞ্চম গোল।

বিরতি থেকে ফিরে ৫৩ মিনিটে দেখা মেলে রাতের সবচেয়ে নান্দনিক মুহূর্তের। শমিতের পাস থেকে বক্সের বাইরে বল পেয়েছিলেন ফারহান। এরপর বাঁ দিক দিয়ে ভেতরে ঢুকে চোখজুড়ানো ড্রিবলিংয়ে একে একে চারজন লঙ্কান ডিফেন্ডারকে বোকা বানিয়ে জালে বল জড়ান এই তরুণ উইঙ্গার। ম্যাচের ৮৭ মিনিটে শ্রীলঙ্কার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন রাকিব হোসেন। দারুণ এক চিপে স্কোরলাইন ৪–০ করেন তিনি। গোটা ম্যাচে শ্রীলঙ্কা কোনো প্রতিরোধই গড়তে পারেনি।

এদিকে গ্রুপসেরা হতে ভারতের দরকার ছিল কেবল ১ পয়েন্ট। এমন ম্যাচে মালদ্বীপকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্টই তুলে নিল নওশাদ মুসার দল। এই জয়ে সাফে ‘বি’ গ্রুপের সেরা দল হয়ে সেমিফাইনাল নিশ্চিত করল দেশটি।

বুধবার পল্টনের জাতীয় স্টেডিয়ামে ‌‘এ’ গ্রুপের শেষ ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়েছে ভারত। ম্যাচের ৩৯তম মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন সুহাইল আহমেদ ভাট। এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারায় ভারত। মালদ্বীপ পাকিস্তানের কাছে ৩-০ গোলে হারে। শতভাগ ৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত আর তিন পয়েন্ট পেয়ে গ্রুপ রানার্সআপ পাকিস্তান।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...