বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ট্রাম্প–সি–পুতিনের ঐতিহাসিক বৈঠক শুরু, কে কী বললেনবৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ, আটকা পড়েছেন দেড় হাজার পর্যটকমেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণআসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়
বিজ্ঞাপন

এক বইয়েই টালমাটাল অস্ট্রেলিয়ার ক্রিকেট

নিজস্ব প্রতিবেদক১৩ নভেম্বর ২০২৬, ১১:৫৭ এএম
এক বইয়েই টালমাটাল অস্ট্রেলিয়ার ক্রিকেট

কামিন্সের ক্ষোভের বড় কারণ, খাজা তাঁকে ও অন্য কয়েকজনকে বল টেম্পারিংয়ের পরিকল্পনার সঙ্গে যুক্ত করেছেন। অস্ট্রেলিয়ার অধিনায়কের মতে, এমন অভিযোগের কোনো ভিত্তি নেই। শুধু তা-ই নয়, খাজার বক্তব্য উপস্থাপনের ধরন নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

বিশেষ করে, কেপটাউন টেস্টে ক্যামেরন ব্যানক্রফটকে স্যান্ডপেপার ব্যবহারের সময় সতর্ক থাকতে বলেছিলেন বলে খাজার স্বীকারোক্তিতে বিস্মিত হয়েছেন কামিন্স। তিনি বলেন, ‘এ সপ্তাহে যখন জানতে পারলাম, উসমান স্বীকার করেছে যে সে ক্যামকে (ক্যামেরন ব্যানক্রফট) স্যান্ডপেপার ব্যবহারের সময় সতর্ক থাকতে বলেছিল, তখন সত্যিই অবাক হয়েছি। আমি যে উসমানকে চিনি, সে এমন নয়।’

খাজাকে বন্ধু বললেও তাঁর বক্তব্যে নিজের ও অন্যদের সুনাম ক্ষুণ্ন হয়েছে বলে মনে করেন কামিন্স, ‘বন্ধুরা একে অপরের জীবন ও সুনাম নিয়ে হালকাভাবে কথা বলে না। নিজের বইয়ে উজি আমার জীবন এবং আরও অনেকের জীবন নিয়ে দায়িত্বহীন আচরণ করেছে। এতে অস্ট্রেলীয় ক্রিকেটও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমার মনে হয়, এমন আচরণ ঠিক নয়।’

তবে পুরোনো অস্ট্রেলিয়া দলের সংস্কৃতি নিয়েও আত্মসমালোচনা করেছেন কামিন্স। তাঁর মতে, তখন দলে জয়ের জন্য যেকোনো কিছু করার মানসিকতা ছিল। খেলোয়াড়দের মধ্যে বিভাজন, মাঠে আক্রমণাত্মক আচরণ এবং আম্পায়ার ও প্রতিপক্ষের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ ব্যবহারের প্রবণতাও ছিল।

কামিন্স বলেন, ‘দলের মধ্যে অনেক বিভাজন ছিল। মাঠে আমাদের আচরণ বেশ আক্রমণাত্মক ছিল। আম্পায়ার ও প্রতিপক্ষের সঙ্গে যেভাবে কথা বলা হতো, তা আমার ভালো লাগত না। দলের মধ্যে ঔদ্ধত্য ও নেতিবাচক মানসিকতা ছিল, যা তরুণ খেলোয়াড় হিসেবে আমার কাছে গ্রহণযোগ্য ছিল না।’

বর্তমান দলের সংস্কৃতি বদলাতে অধিনায়ক হিসেবে গত ছয় বছর ধরে কাজ করছেন বলেও জানান কামিন্স। ২০১৮ সালের পর থেকে অস্ট্রেলিয়া দল নিজেদের আচরণে উল্লেখযোগ্য উন্নতি করেছে বলে তাঁর বিশ্বাস।

সংবাদ সম্মেলনে বল টেম্পারিংয়ের শাস্তি নিয়েও কথা বলেন কামিন্স। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটের ওপর দেওয়া নিষেধাজ্ঞাকে তাঁর কাছে অতিরিক্ত কঠোর মনে হয়েছে। তাঁর মতে, ওই সিরিজে বল টেম্পারিংয়ের ঘটনা বিচ্ছিন্ন ছিল না। অন্য দলগুলোর বিরুদ্ধেও এমন কর্মকাণ্ডের গল্প শোনা গেছে।

কামিন্স বলেন, ‘আমার ব্যক্তিগত মত, ওই তিন খেলোয়াড়ের নিষেধাজ্ঞা অনেক বেশি কঠোর ছিল। পুরো পরিস্থিতি বিবেচনায় শাস্তির মাত্রা কিছুটা ভারসাম্য হারিয়েছিল।’

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...