বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ট্রাম্প–সি–পুতিনের ঐতিহাসিক বৈঠক শুরু, কে কী বললেনবৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ, আটকা পড়েছেন দেড় হাজার পর্যটকমেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণআসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়
বিজ্ঞাপন

অস্ট্রেলিয়া অধিনায়কের ১ ঘণ্টা ৮ মিনিটের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক১৩ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পিএম
অস্ট্রেলিয়া অধিনায়কের ১ ঘণ্টা ৮ মিনিটের সংবাদ সম্মেলন

কামিন্স বলেন, ‘উসমান যদি বোঝাতে চায় যে মাঠে স্যান্ডপেপার নিয়ে যাওয়ার বিষয়টি আমাদের জানা ছিল, তাহলে সে ১০০ শতাংশ ভুল বলছে। এমন কিছু ঘটছে, তা আমি জানতাম না।’

খাজার আরও গুরুতর অভিযোগের জবাবে কামিন্স বলেন, ‘সে দাবি করেছে, আমি এবং অন্যরা স্যান্ডপেপার ব্যবহার করে বল টেম্পারিংয়ের পরিকল্পনার মূল কারিগর ছিলাম। এটা পুরোপুরি ভিত্তিহীন ও সম্পূর্ণ বাজে কথা।’

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনা প্রকাশ্যে আসে। তবে খাজার দাবি, পোর্ট এলিজাবেথে সিরিজের দ্বিতীয় টেস্টেও একই কৌশল ব্যবহার করা হয়েছিল। ক্রিকেট অস্ট্রেলিয়ার তদন্তে অবশ্য বলা হয়েছিল, পরিকল্পনা সম্পর্কে জানতেন কেবল ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও ক্যামেরন ব্যানক্রফট। ঘটনার পর তিনজনকেই দেশে ফেরত পাঠানো হয় এবং নিষেধাজ্ঞা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে খাজার অভিযোগ তোলার ধরন নিয়েও অসন্তোষ প্রকাশ করেন কামিন্স। তাঁর মতে, আট বছর আগের ঘটনা নিয়ে এত গুরুতর অভিযোগ করার ক্ষেত্রে খাজা দায়িত্বশীল আচরণ করেননি।

কামিন্স বলেন, ‘উসমান আমার বন্ধু। কিন্তু বন্ধুর জীবন ও সুনামের বিষয় নিয়ে আরেক বন্ধু হালকাভাবে কথা বলতে পারে না। নিজের বইয়ে সে আমার এবং আরও অনেকের জীবন ও সুনামের বিষয়টি হালকাভাবে নিয়েছে।’

কেপটাউন টেস্টের পর ড্রেসিংরুমে পুরো দলকে সম্মিলিতভাবে দায় নেওয়ার আহ্বান জানিয়েছিলেন বলেও দাবি করেছেন খাজা। তবে এমন কোনো আলোচনার কথা মনে করতে পারেননি কামিন্স।

অন্যদিকে খাজার বক্তব্যের পক্ষে অবস্থান নিয়েছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু ওয়ার্নার। তবে সে সময়ের প্রধান কোচ ড্যারেন লেম্যান ও ব্যাটিং কোচ গ্রায়েম হিক অভিযোগ অস্বীকার করেছেন। মিচেল স্টার্কও জানিয়েছেন, মাঠে কিছু নিয়ে যাওয়ার বিষয়ে তাঁরা অবগত ছিলেন না।

কামিন্সের দীর্ঘ সংবাদ সম্মেলনে উঠে এসেছে ২০১৮ সালের অস্ট্রেলিয়া দলের সংস্কৃতির প্রসঙ্গও। সে সময় দলের মধ্যে জয়ের জন্য সবকিছু করার মানসিকতা ছিল বলে স্বীকার করেছেন তিনি। আম্পায়ার ও প্রতিপক্ষের সঙ্গে আচরণেও ঔদ্ধত্য ও নেতিবাচকতা ছিল বলে মনে করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক।

তিনি বলেন, ‘আম্পায়ার ও প্রতিপক্ষের সঙ্গে আমাদের কথা বলার ধরন আমার ভালো লাগত না। তখন দলের মধ্যে কিছুটা ঔদ্ধত্য ও নেতিবাচক মানসিকতা ছিল, যা তরুণ খেলোয়াড় হিসেবে আমার কাছে ভালো লাগেনি।’

তবে বর্তমান অস্ট্রেলিয়া দলে সেই সংস্কৃতি নেই বলে দাবি কামিন্সের। অধিনায়ক হওয়ার পর দলের পরিবেশ বদলাতে তিনি অনেক সময় দিয়েছেন বলেও জানান। এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়া পুরোনো তদন্ত নতুন করে শুরু করার সম্ভাবনা নাকচ করেছে। সংস্থাটির চেয়ারম্যান ডেভিড বুনও কামিন্সকে আশ্বস্ত করেছেন, এই বিতর্কের কারণে তাঁর দায়িত্ব নিয়ে কোনো শঙ্কা নেই।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...