বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বিজ্ঞাপন

দুই বারই সেঞ্চুরি মিস, বিব্রতকর রেকর্ডে পাকিস্তানের ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পিএম
দুই বারই সেঞ্চুরি মিস, বিব্রতকর রেকর্ডে পাকিস্তানের ক্রিকেটার

দ্বিতীয় ইনিংসে ২১.২ ওভারে ১ উইকেটে ৫৭ রানে আজ রাওয়ালপিন্ডিতে পঞ্চম দিনের খেলা শুরু করে পাকিস্তান। শেষ দিনের প্রথম বলেই আজান আওয়াইসকে (২২) ফেরান লাহিরু কুমারা। ঠিক তার পরের ওভারে মোহাম্মদ তাহাকে (২৪) ফেরান আসিতা ফার্নান্দো। পাঁচ বলের মধ্যে ২ উইকেট হারিয়ে স্বাগতিকদের স্কোর হয়ে যায় ২২.২ ওভারে ৩ উইকেটে ৫৭ রান। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামেন শাকিল। চতুর্থ উইকেটে ৮৮ বলে ৪৯ রানের জুটি গড়েন বাবর আজম ও শাকিল।

৩৭তম ওভারের পঞ্চম বলে বাবরকে ফিরিয়ে জুটি ভাঙেন মিলান রত্নায়েকে। ৪৮ বলে ৬ চারে ৩৪ রান করেন বাবর। লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস শর্ট স্কয়ার লেগে লাহিরু উদারাকে রেখে যে ফাঁদ তৈরি করেছিলেন, সেই উদারার হাতেই ধরা পড়েন বাবর। কুশল একই সঙ্গে শ্রীলঙ্কার উইকেটরক্ষকও। সালমান আলী আগাকেও (১৩) এরপর একইভাবে ফাঁদ পেতে তাঁর উইকেট নিয়েছে শ্রীলঙ্কা। ৪৩তম ওভারের শেষ বলে শর্ট ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে দুর্দান্ত ক্যাচ ধরেন পাসিন্দু সুরিয়াবান্দারা। এবারও উইকেট নিয়েছেন মিলান রত্নায়েকে।

দ্রুত ২ উইকেট হারিয়ে পাকিস্তান ৪৩ ওভারে ৫ উইকেটে ১২৫ রানে পরিণত হয়। ষষ্ঠ উইকেটে ১৫৯ বলে ৯২ রানের জুটি গড়েন শাকিল-গাজী ঘুরি। ৬৯তম ওভারের শেষ বলে ঘুরিকে (৩৫) ফিরিয়ে জুটি ভাঙেন রত্নায়েকে। দ্বিতীয় ইনিংসে এটাই পাকিস্তানের সর্বোচ্চ জুটি। যখন ৮৫তম ওভারের পঞ্চম বলে শাকিলকে বোল্ড করেন কুমারা, তখন স্বাগতিকদের স্কোর ৮৪.৫ ওভারে ৮ উইকেটে ২৮৪ রান। এখানেই শেষ পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। ৯৭ রান করা শাকিল সর্বোচ্চ রানসংগ্রাহক। ২১০ বলের ইনিংসে মেরেছেন ৮ চার।

যদি শ্রীলঙ্কার ফিল্ডাররা ক্যাচ মিস না করতেন, তাহলে হয়তো ম্যাচের ফল ভিন্ন কিছু হতেও পারত। এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান ৯ উইকেটে ৪৩৮ রান করার পর ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসেও শাকিল সর্বোচ্চ রানসংগ্রাহক। তাঁর পাশাপাশি বাবর, তাহা, তায়েব আরিফ, আরাফাত মিনহাসও করেন ফিফটি। জবাবে শ্রীলঙ্কা ৪৪৬ রানে গুটিয়ে যায়। ইনিংস সর্বোচ্চ ১৬৭ রান করেন ধনাঞ্জয়া ডি সিলভা। কুশলের ব্যাট থেকে আসে ১১৯ রান। পাকিস্তানি পেসার সাকিব খান ১৩০ রানে নিয়েছেন ৭ উইকেট। এই ম্যাচ দিয়েই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও পেয়েছেন তিনি।

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...