বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ট্রাম্প–সি–পুতিনের ঐতিহাসিক বৈঠক শুরু, কে কী বললেনবৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ, আটকা পড়েছেন দেড় হাজার পর্যটকমেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণআসুন আমরা ঐক্যবদ্ধ হই, এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই: প্রধানমন্ত্রীস্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত স্লোভেনিয়ার রাষ্ট্রদূতআমরা দুষ্টু প্রতিবেশী রাষ্ট্র পেয়েছি: প্রতিমন্ত্রী নূরসিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা‘পাকিস্তান বোতলের মুখ দিয়ে বল টেম্পারিং করত, অস্ট্রেলিয়ার মতো না’আখাউড়ায় রেলওয়ের সিগন্যালিং বক্সে আগুন, থানার সামনে ককটেল বিস্ফোরণ২০৭০ সালের মধ্যে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে পাকিস্তান, বাংলাদেশ থাকবে কোথায়
বিজ্ঞাপন

অস্ট্রেলিয়ার সেই কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ওয়াসিম আকরামও

নিজস্ব প্রতিবেদক১৪ নভেম্বর ২০২৬, ০৪:৩২ পিএম
অস্ট্রেলিয়ার সেই কেলেঙ্কারি নিয়ে মুখ খুললেন ওয়াসিম আকরামও

তাঁর এই মন্তব্যের পর বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলেন অস্ট্রেলিয়ার বর্তমান টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। শুক্রবার সংবাদ সম্মেলনে খাজার অভিযোগকে সরাসরি নাকচ করে দেন তিনি। কামিন্সের দাবি, মাঠে স্যান্ডপেপার ব্যবহারের বিষয়টি তিনি জানতেন না।

কামিন্স বলেন, ‘তিনি যখন বলছেন, আমরা সবাই জানতাম, তখন যদি তাঁর অর্থ হয় মাঠে স্যান্ডপেপার নিয়ে যাওয়ার বিষয়টি আমরা জানতাম, তাহলে তিনি ১০০ শতাংশ ভুল। গত আট বছর ধরে আমি একই কথা বলে আসছি। এমন কিছু ঘটছিল, তা আমি জানতাম না।’

এবার কামিন্সের বক্তব্যের প্রতি সমর্থন জানালেন আকরাম। অস্ট্রেলিয়ার অধিনায়ককে নিজের ঘনিষ্ঠ বন্ধু ও বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা নেতা উল্লেখ করে পাকিস্তানের সাবেক এই অধিনায়ক মনে করেন, দলের অন্য সদস্যরাও হয়তো সে সময় বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে জানতেন না।

এক ভিডিও বার্তায় আকরাম বলেন, ‘আমার মনে হয়, তখন দলের অন্যরাও হয়তো জানত না কী ঘটছিল। এটি একান্তই আমার ব্যক্তিগত মত। আমার ধারণা সঠিকও হতে পারে, ভুলও হতে পারে।’

তবে বলের স্বাভাবিক যত্ন নেওয়া এবং স্যান্ডপেপার দিয়ে ঘষার মধ্যে পার্থক্যও তুলে ধরেছেন আকরাম। তাঁর মতে, স্বাভাবিকভাবে বলের গায়ে যে আঁচড় পড়ে, স্যান্ডপেপার ব্যবহারে তৈরি দাগ তার চেয়ে সম্পূর্ণ আলাদা।

নিজের বোলিং অভিজ্ঞতা তুলে ধরে আকরাম বলেন, ‘একজন বোলার হিসেবে ক্রিকেট বল যখন আমার হাতে আসে, সেটি পঞ্চম ওভার হোক, দশম ওভার হোক কিংবা পুরোনো বলের ৫০তম ওভার, আমরা বলের যত্ন নিই। বলের এক পাশ চকচকে রাখি। দিন ও পিচ শুষ্ক থাকলে একবার বাউন্স করিয়ে বল ছুড়লে সেটিতে কিছুটা আঁচড় লাগতে পারে।’

আকরাম আরও যোগ করেন, ‘কিন্তু স্যান্ডপেপার দিয়ে ঘষলে যে দাগ তৈরি হয়, তা একবার বাউন্স করানোর ফলে সৃষ্ট দাগের চেয়ে সম্পূর্ণ আলাদা। ক্রিকেটপ্রেমীরা চাইলে নিজেরাই বিষয়টি পরীক্ষা করে দেখতে পারেন। একটি মাঝারি নতুন ক্রিকেট বল নিন, সঙ্গে নিন স্যান্ডপেপার। সেটি দিয়ে বল ঘষে দেখুন। দুই ধরনের দাগের মধ্যে স্পষ্ট পার্থক্য দেখতে পাবেন।’

খেলাধুলা থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...